চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোকে ম্যাচে রাখল মাহমুদউল্লাহর লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ৬৩ রানের দারুণ এক ফিফটিতে ঢাকা মেট্রোকে লড়াইয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেলেন আগের লড়াইকে। অপরাজিত ৯৫ রানের ইনিংসে সিলেটের বিপক্ষে মেট্রোকে ম্যাচে রেখেছেন মিডলঅর্ডারের ভরসা।

বগুড়ায় জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে টায়ার-২ এর ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৪৬ তুলেছিল ঢাকা মেট্রো। সিলেট বিভাগ প্রথম ইনিংসে ৩১৯ তুলে ৭৩ রানে লিড নেয়।

শনিবার দ্বিতীয় ইনিংসে নেমে বিপর্যয়ে পড়ে মেট্রো। মাহমুদউল্লাহ ত্রাতার ভূমিকায় লড়াই জমিয়ে দেন। ৬ উইকেটে ২২৫ তুলে তৃতীয় দিন শেষ করেছে দলটি। ৪ উইকেট হাতে রেখে বরিশালের চেয়ে ১৫২ রানে এগিয়ে তারা।

এই লিড আরও বড় করার আশা দিচ্ছেন মাহমুদউল্লাহ। ৫ চার ও এক ছয়ে ১৯৪ বলের ধৈর্যশীল ইনিংসে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে অপরাজিত আছেন। ২৯ রানে থাকা শহীদুল ইসলাম চতুর্থ দিনে তার সঙ্গী হবেন। দুজনে জুটিতে ৬১ তুলে অবিচ্ছিন্ন আছেন।

বাকিদের মধ্যে সবাই দুঅঙ্ক ছুঁলেও জাবিদ হোসেনের ২৫ ছাড়া আর কেউ বিশের কোটায় যেতে পারেননি।

সিলেটের হয়ে ইমরান আলি ও এনামুল জুনিয়র ২টি করে উইকেট নিয়েছেন।

Reneta

ফতুল্লায় টায়ার-২ এর অন্য ম্যাচে, ৯ উইকেট হাতে রেখে বরিশালের বিপক্ষে ১৯০ রানের লিড তুলে তৃতীয় দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ।

চট্টগ্রাম প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেছিল। বরিশাল বিভাগকে পরে ২১৬ রানে অলআউট করে ১৪০ রানের বড় লিড নেয়। তৃতীয় দিনে ১ উইকেটে ৫০ তুলে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।

নুরুজ্জামানের ৬০ রানে দুইশ পেরোনো সংগ্রহ পায় বরিশাল। আর তাদের দ্রুত আটকে দিতে নাঈম হাসান অফস্পিনে ঝড় তুলে ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী রানা, নোমান চৌধুরী ও মিনহাজুল আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগঢাকা মেট্রোমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT