চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত ব্যক্তির দান করা জরায়ু নিয়ে সন্তান জন্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
স্বাস্থ্য
A A

মৃত ব্যক্তির দান করা জরায়ু নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নারীর সন্তান জন্মদানের ঘটনা ঘটেছে। গত জুনে যুক্তরাষ্ট্রের ক্লেভেল্যান্ড ক্লিনিকে কোন ধরনের জটিলতা ছাড়াই সুস্থ সন্তান জন্ম দেন ওই নারী।

এই ঘটনা জরায়ুর সমস্যায় ভোগা নারীদের সন্তান জন্মদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মৃত নারীর জরায়ু প্রতিস্থাপন করে সন্তান প্রসবের প্রক্রিয়ায় নিয়োজিত গবেষকদল জানিয়েছে।

সিএনএন জানায়, ক্লেভেল্যান্ড ক্লিনিকেই নাম প্রকাশে অনিচ্ছুক ৩০ বছরের ওই নারীর জরায়ু প্রতিস্থাপন থেকে শুরু করে সন্তান জন্ম দেয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রতিস্থাপন দলের সদস্য ডা. টমাসো ফ্যালকন বলেন, ওই নারী জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেন। তিনি জরায়ু সংক্রান্ত বন্ধ্যাত্বজনিত সমস্যা নিয়ে ক্লিনিকে আসেন। অক্ষত জরায়ু ছাড়া জন্ম বা অস্ত্রপচারের কারণে নারীদের এ ধরনের সমস্যা হয়ে থাকে।

তিনি বলেন, সন্তান জন্মের পর ওই নারীর জরায়ু ফেলে দেয়া হবে এমন শর্তেই জরায়ু প্রতিস্থাপন করা হয়। এখানেই একটি প্রশ্নের জায়গা থেকে যায়। এ বিষয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। তবে এই ধারণা চমকপ্রদ ছিল যে, একজন মৃত নারী তার জরায়ু দান করতে পারেন এবং তা বিস্ময়করভাবে ভাল কাজ করবে।

এরপরই ওই নারীর জরায়ু প্রতিস্থাপন থেকে শুরু করে গর্ভধারণের প্রক্রিয়া শুরু হয়। এসময়ে বিভিন্ন ধাপে তার পর্যবেক্ষণ এবং চিকিৎসা চলে। জরায়ু প্রতিস্থাপন থেকে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেয়া পর্যন্ত সাতটি ধাপ পার হতে হয়। এজন্য ১৫ মাস সময় লাগে।

Reneta

তবে যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা প্রথম হলেও বিশ্বে এটি দ্বিতীয়। এর আগে ২০১৭ সালে ব্রাজিলে প্রথম কোন নারীর ক্ষেত্রে এমন হয়। জরায়ু ছাড়া জন্ম নেয়া ৩২ বছর বয়সী ওই নারীর শরীরে ৪৫ বছর বয়সী এক মৃত নারীর দান করা জরায়ু প্রতিস্থাপন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরায়ু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT