চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৃত’ দিলীপ ‘জীবিত’ ফিরল, হাইকোর্ট যে আদেশ দিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী দিলীপ নামের ‘মৃত’ ব্যক্তি জীবিত ফেরার ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তাকে তলবসহ আসামিদের হাজিরের নির্দেশ দিলেন হাইকোর্ট।

আগুনে পোড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় গত বছরের ২১ এপ্রিল চট্টগ্রামের হালিশহর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সে মামলায় দুর্জয় ও জীবন নামে দুজনকে গত বছরের ২৫ এপ্রিল গ্রেপ্তার করা হয়। এই দুজনের মধ্যে জীবন চক্রবর্তী ১৬৪ ধারায় ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে বলা হয়, দিলীপ নামের এক ব্যক্তিকে প্রথমে শ্বাসরোধ করে বস্তায় ভরে আসামিরা। পরে নড়াচড়া করলে দিলীপের গায়ে তারপিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে পোড়া মরদেহ ফেলে দেওয়া হয়। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ২ মে চট্টগ্রামের আদালতে দিলীপ নামের ব্যক্তিকে হাজির করেন। এরপর আদালত দিলীপকে নিজ জিম্মায় দেন।

Banglabid

পরবর্তীকালে বিচারিক আদালতে জামিন আবেদন করেন এই মামলার আসামি দুর্জয়। তবে সে জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে ওই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন দুর্জয়। দুর্জয়ের এই জামিন আবেদনের শুনানির সময় মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আসে দিলীপের বিষয়টি। এরপর আদালত মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল্লাহকে তলব করেন। তাকে মামলার কেস ডকেট (নথিপত্র) নিয়ে আগামী ২২ অক্টোবর আদালতে হাজির হতে বলা হয়।

এছাড়া ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা দিলীপকে ওইদিন আদালতে উপস্থিত করতে তদন্ত কর্মকর্তাকে বলা হয়। সেই সঙ্গে চট্টগ্রাম কারাগারে থাকা এই মামলার দুই আসামি জীবন চক্রবর্তী ও দুর্জয়কেও সেদিন হাইকোর্টে হাজির করতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেয়া হয়। এসময় আদালতে দুর্জয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জাহেদুল আলম চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃতস্বীকারোক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
সংগৃহীত

ভাটারা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT