চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর পরও প্রশ্ন থেকে যাচ্ছে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আইসিসির সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সৃষ্টি হয়েছে বেশ কিছু ধোঁয়াশাজনক খবর। কলকতার দৈনিক আনন্দবাজার পত্রিকা আর এই সময় অন লাইন দাবি করছে চিকিৎসকের গাফিলতি হতে পারে ডালমিয়ার মৃত্যুর কারণ।

আনন্দবাজারকে ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া জানায়, ‘সন্ধ্যা পর্যন্ত বাবা ভাল ছিলেন, এমনটাই হাসপাতালের পক্ষ থেকে আমাদের বলা হল। কিন্তু রাত সাড়ে আটটার দিকে যে কী হল, আমরা এখনও বুঝতে পারছি না। আমাদের সামনেই ডাক্তাররা হঠাৎই দরজাগুলো বন্ধ করতে শুরু করে দেন। বলেন অবস্থা খারাপ হয়েছে। মা কাঁপছিলেন। বাবাকে জল পর্যন্ত খাওয়াতে দেয়নি ওরা।
দশ মিনিট পরেই জানিয়ে দেওয়া হয় যে বাবা আর নেই।’ বৈশালী আরও বলেন, ‘পাকস্থলীতে রক্তক্ষরণের কথা যে বলা হচ্ছে সেটা কেন বুঝতে পারছি না। বাবার কিন্তু কোনও আলসার বা অন্য কোনও সমস্যা ছিল না।’এ ব্যাপরে আনন্দবাজারসহ অনান্য গণমাধ্যমের সাংবাদিকরা জানতে চাইলে ডাক্তার অনিল মিশ্র বলেন, ‘রাতের দিকে ডালমিয়ার সমস্যা শুরু হয়। রিং বসানোর সময় শারীরিক অবস্থা ঠিকই ছিল। আচমকাই রাতে ওনার পাকস্থলি থেকে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। সব রকম চেষ্টা করেও আমরা কিছু করতে পারিনি।’কেন পাকস্থলীতে রক্তক্ষরণ হল তা নিয়েও কোন উত্তর পাওয়া যায় নি ডাক্তার অনিল মিশ্রের কাছে।

অন্য দিকে অনলাইন পত্রিকা এই সময় বলছে হ্যার্ট অ্যাটাকের কারণে আইসিইউতে ভর্তি হলেও পাকস্থলীতে রক্তরক্ষণের জন্য কেন ডালমিয়া মারা গেলেন সেই যুক্তিটা অনেক নামীদামী ডাক্তাররাই মানছেন না।
কলকাতার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞরা বলছে, বাড়তি ঝুঁকি নিয়ে চিকিৎসা করতে গিয়েই হিতে বিপরীত হয়েছে।
অতএব, মত্যুর পরও প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে কী চিকিৎসকের অবহেলা বা ভুল চিকিৎসায় চলে গেলেন ডালমিয়া।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগমোহন ডালমিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডালমিয়ার জন্য টেস্ট স্ট্যাটাস, ডালমিয়াতেই ভারত সফর

পরবর্তী

ডালমিয়ার পরিবারের জন্য প্রধানমন্ত্রীর শোকগাথা

পরবর্তী

ডালমিয়ার পরিবারের জন্য প্রধানমন্ত্রীর শোকগাথা

ডালমিয়ার পরিবারের জন্য প্রধানমন্ত্রীর শোকগাথা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT