চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ড থেকে খালাস চাইলেন আসামী নূর হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন এই মামলার অন্যতম আসামী নূর হোসেন। সোমবার উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন তিনি।

এর আগে ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় দু’টি মামলায় প্রধান আসামী নূর হোসেন, কর্নেল সাঈদ, মেজর আরিফ, মেজর রানাসহ ২৬ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং যাবজ্জীবনসহ ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয় আদালত।

দু’টি মামলার ঘটনা এবং আসামি একই হওয়ায় দু’টিকে একটি মামলা হিসেবে নেয়া হয়েছে বলে রায় ঘোষণার সময় বলেন বিচারক।

৭ খুনের ঘটনায় একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল এবং অপরটির বাদী নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

তদন্তকারীরা প্রধান আসামী নূর হোসেন এবং র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ ৩৫ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর সর্বশেষ যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ঠিক করেছিলেন। ৩০ নভেম্বর ২০১৬ দু’টি মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ আটক সব আসামীর উপস্থিতিতে আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়েছিল।

৩৫ জনকে আসামী করে ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটির চার্জশিট গঠন করা হয়েছিল। আসামীদের মধ্যে ১৬জনই র‌্যাব সদস্য। পলাতক ১২ জনের মধ্যে র‌্যাব সদস্য ৮ জন। যে আসামীদের আদালতে হাজির করা হয়েছে তারা ইতোমধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

Reneta

২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। তিন দিন পর তাদের মরদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সাত খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT