বিনোদন

মৃত্যুও যাকে ভয় পায়!

বক্সিং খেলোয়াড়ের আঘাতের দৃশ্য, বনজঙ্গলে পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিং খেলোয়াড়ের আঘাতের দৃশ্য, বনজঙ্গলে পটভূমিতে, শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘পরাক্রমশালী এক মহাযোদ্ধা। যাকে তুলনা করা হয়েছে জ্বলন্ত অগ্নির সাথে। তাকে দেখে স্বয়ং মৃত্যুও ভয় পায়। শত্রুর ছোড়া বুলেটও যার কাছে আত্মসমর্পণ করে!’-কে সেই মহাবীর?

দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর সেই মহাবীরের পরিচয় দিচ্ছেন। বলেছেন, তিনি আর কেউ নন, ‘মাগাদিরা’ খ্যাত রাম চরণ! যাকে এমন দুর্ধর্ষ চরিত্রে দেখা যাবে বাহুবলী খ্যাত নির্মাতা এস রাজামউলির পরবর্তী ছবি ‘ট্রিপল আর’-এ! আর সেই ছবিতে রাম চরণের চরিত্রের নাম আলুরি সীতারাম!

শুক্রবার (২৭ মার্চ) ৩৫ বছরে পা রেখেছেন ভারতীয় দক্ষিণী অভিনেতা রাম চরণ। বিশেষ এই দিনে প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘ট্রিপল আর’ ছবির টিজার। যেই টিজারে দেখানো হয়েছে রাম চরণের লুক!

টিজারে রাম চরণের পরনে খাকি প্যান্ট থাকায় ধারণা করা হচ্ছে সিনেমায় তাকে পুলিশের চরিত্রে দেখা যাবে!

৩০০ কোটি রুপি বাজেটের আসন্ন ‘ট্রিপল আর’ ছবিটির গল্প মূলত কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে।

ছবিটিতে জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও প্রথমবারের মত দক্ষিণী ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। আরো থাকছেন রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা।

আগামী বছর ৮ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দেখে নিন ‘ট্রিপল আর’-এর টিজারটি:

বিষয়:অজয় দেবগণ আরআরআর আলিয়া ভাট জুনিয়র এনটিআর টিজার রাম চরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…