দুই অধিনায়কের দুই প্রশ্ন নিয়ে আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স
হায়দরাবাদ এবং দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লি অধিনায়ক জহির খানের প্রশ্ন,
মুস্তাফিজকে কীভাবে সামলানো যায়। আর ডেভিড ওয়ার্নারের প্রশ্ন, কীভাবে থামানো যায় কুইন ডি কককে। হায়দরাবাদে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে
৮টায়।
প্লে অফ নিশ্চিত করার ম্যাচে আজ মুস্তাফিজ গোলার সামনে পরতে হচ্ছে জহির খানের দলকে। প্রথম সাক্ষাতে কাস্টার মাস্টারে কাছে ৯২ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লি।
১০ ম্যাচ খেলে হায়দরাবাদ ৭টিতে এবং ৯ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে দিল্লি। তাই শীর্ষে থেকেই মাঠে নামবে হায়দরাবাদ। এক ম্যাচ কম খেলে প্রতিপক্ষ দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।
হায়দরাবাদ দলে আছেন শীর্ষ উইকেট সংগ্রহকারীদের একজন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে মুস্তাফিজের উইকেট সংখ্যা ১৩টি। তার বোলিং ইকোনোমি রেট ৬.১৮। এখানেই সেরা মুস্তাফিজ।
অন্যদিকে ১৪টি করে উইকেট নিয়ে সেরা উইকেটশিকারীদের তালিকায় যারা মুস্তাফিজের উপরে রয়েছেন তাদের বোলিং ইকোনোমি রেট আটের কাছাকাছি বা আটের উপরে।









