চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের অর্ধশতক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১৫, মে ২০১৬
স্পোর্টস
A A

রোববার আইপিএলে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেটের ‘হাফ সেঞ্চুরি’ স্পর্শ করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। পাঞ্জাবের অধিনায়ক মুরালি বিজয় তার ৫০তম শিকার।

২০১৫ সালের ২৪ এপ্রিল হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি দিয়ে অভিষেক হয়েছিলো কাটার মাস্টারের। অচেনা মুস্তাফিজের সামনে সেদিন হাবুডুবু খেয়েছে পাকিস্তানের টি-টুয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানরা।

চার ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। যার মধ্যে ১৬টি ছিলো ডট বল। তার করা ২৪ বলে একটি মাত্র বাউন্ডারি মারতে পেরেছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা। অভিষেক ম্যাচেই প্রথম শিকার করেছিলেন টি-টুয়েন্টির ড্যাশিং ব্যাটসম্যান শহীদ আফ্রিদিকে। পরে তুলে নিয়েছিলেন পাকিস্তানের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের উইকেট।

বছর পেরোতেই এখন কাটার মাস্টার মুস্তাফিজের উইকেট সংখ্যা ৫০টি। ৩৫তম ম্যাচেই ৫০ উইকেট পেয়ে গেলেন মুস্তাফিজ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে উইকেট ২২টি, বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে নিয়েছিলেন ১৪টি। আর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪টি নিয়ে স্পর্শ করলেন অর্ধশত।

৫০তম শিকারও ছিল মুস্তাফিজের ‘ট্রেডমার্ক’ ডেলিভারি। পঞ্চম ওভারে মুস্তাফিজ বল হাতে নিয়েই দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট তুলে নেয়।

অসাধারণ এক স্লোয়ারে বিভ্রান্ত করেন মুরালি বিজয়কে; ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে ধরা পড়লেন মিড অফে হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কাছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমুস্তাফিজুর রহমানসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT