মুস্তাফিজের অভিষেক

আইপিএলের নবম আসরে নিজ দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচেই অভিষেক হয়েছে বাংলাদেশের বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ১১ জনের তালিকাতেই রাখা হয়েছে তাকে। টসে জিতে মুস্তাফিজের দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
২০ বয়সী এ বোলারের মূল অস্ত্র গতি নয, কাটার, স্লোয়ার আর সুইং। বিশেষ করে কাটার। এ কাটার আর স্লোয়ারে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যানদের ধরাশায়ী করবেন এমনটাই প্রত্যাশা করছেন টাইগার ক্রিকেট ভক্তরা।
গতকাল কলকাতার গণমাধ্যম আনন্দবাজারে এক সাক্ষাতকারে মুস্তাফিজ তার কাটার সম্পর্কে বলেছেন, কাটার আমার প্রধান অস্ত্র। চেষ্টা করছি কাটারটাকে আরও ভাল করে তোলার। 
৫ মে আইপিএলে যোগ দিতে ভারত যান মুস্তাফিজুর রহমান। গত বছর জুনে ওয়ানডে অভিষেকেই ভারতীয় ব্যাটসম্যানদের ঘোল খাওয়ানোর পরই মুস্তাফিজের দিকে নজর পড়েছিল ভিভিএস লক্ষণের।
সাবেক ভারতীয় ব্যাটসম্যান এখন আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর। তখন থেকেই নিজ দলে মুস্তাফিজকে ভেড়ানোর লক্ষ্য ছিল তার।
আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে পায় সানরাইজার্স।






