বাংলাদেশ

‘মুসা বিন শমসেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান চলছে’

মুসা বিন শমসের

বাংলাদেশী ধনকুবের মুসা বিন শমসেরের মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহ-সমন্বয়ক সানাউল হক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান চলছে। যদি অনুসন্ধানে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার উপযুক্ত তথ্য মেলে তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

বুধবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৫০ তম তদন্ত প্রতিবেদন প্রকাশে আয়োজিত সংবাদ সম্মেলনে সানাউল হক এসব কথা বলেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:

বিষয়:মানবতা বিরোধী অপরাধ মুসা বিন শমসের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…