চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসা বিন শমসেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A

ধনকুবের মুসা বিন শমসের যেন দেশত্যাগ করতে না পারেন, সে ব্যাপারে পুলিশের বিশেষ শাখাকে (এসবি) অনুরোধ জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

মঙ্গলবার পুলিশকে এই চিঠি পাঠানো হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রিন্স মুসার বিরুদ্ধে গ্রেফতারযোগ্য মামলা রয়েছে। কিন্তু তিনি তদন্ত কর্মকর্তাদের কোনোভাবেই সহায়তা করছেন না। মুসা দেশত্যাগ করতে পারেন, এই আশঙ্কা থেকেই, তার বিষয়ে এসবিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

মইনুল খান আরো বলেন, শুল্ক ফাঁকি দিয়ে একটি গাড়ি ব্যবহারের ঘটনায় গত ৩১ জুলাই রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মুসার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আশঙ্কা করছেন, দায়েরকৃত মামলা থেকে নিজেকে বাঁচাতে প্রিন্স মুসা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।

এছাড়া মামলার আসামি গ্রেফতারযোগ্য। তদন্ত কর্মকর্তা বারবার তথ্য চাইলেও প্রিন্স মুসা সহযোগীতা করছেন না। এসব কারণে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

পাঠানো চিঠিতে বলা হয়, গুলশান থানায় মুসার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে মুসা বিন শমসেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। তিনি যাতে কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের বিশেষ শাখাকে অনুরোধ জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসবিমুসা বিন শমসের
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT