চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
অর্থনীতি
A A

ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরকে শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং এর অভিযোগে আজ বিকেল ৩টা থেকে দুই ঘন্টাব্যাপী শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছে। দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে এই ধনকুবেরকে জিজ্ঞাসাবাদ করেছে।

গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দার দল প্রিন্স মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেয়া বিলাসবহুল রেন্জ রোভার গাড়ি আটক করে। গাড়িটি শুল্ক পরিশোধের ভূয়া কাগজ দিয়ে ভোলা বিআরটিএ থেকে জনৈক ফারুক উজ-জামান চৌধুরীর নামে রেজিস্ট্রেশন করানো হয়।

গাড়িটি প্রিন্স মুসা বিন শমসের নিজে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তার দখল থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

তদন্তের সূত্রে গত ২০ এপ্রিল শুল্ক গোয়েন্দায় হাজির হওয়ার জন্য নোটিশ দিলে প্রিন্স মুসা আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে ‘বাকশক্তি হারিয়েছেন’ দাবি করে সময় প্রার্থনা করেন।

প্রিন্স মুসার সময় প্রার্থনার আবেদন মন্জুর করে শুল্ক গোয়েন্দা ১৫ দিনের সময় দিয়ে আজ ৭ মে হাজির হতে সমন দেয়া হয়।

এর পূর্বে আলোচ্য শুল্ক ফাঁকির ঘটনাটি তদন্তের জন্য উপপরিচালক এইচ এম শরিফুল হাসানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Reneta

জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করেন। শুল্ক ফাঁকির সাথে তিনি জড়িত নন মর্মে বলেন।

তিনি চার পৃষ্ঠার লিখিত জবাব নিয়ে আসেন।

অন্যদিকে তিনি শুল্ক গোয়েন্দার তদন্ত দলের ১৮ দফা প্রশ্নের মৌখিক জবাব দেন। এতে তিনি জানান সুইস ব্যংকে তার ১২ বিলিয়ন ডলার আটকে পড়েছে। এই টাকা বিদেশে অস্ত্র বিক্রি করে অর্জন করেছেন মর্মে দাবি করেন।

ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তারা শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং এর প্রমাণাদি পেয়েছেন। এই দুই আইনে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে ভোলা বিআরটিএ-র কতিপয় কর্মকর্তাদের যোগসাজস পাওয়ায় এই ঘটনায় দুর্নীতির তদন্ত করার জন্য দুদককে পৃথকভাবে অনুরোধ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুসা বিন শমসের
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT