ক্রিকেট

মুশফিকের ‘১০০’

বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাটিং প্র্যাকটিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাটিং প্র্যাকটিসের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ১০০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার সেই একশর ক্লাবে নাম লেখালেন মুশফিকুর রহিম।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইয়াসির আলির জায়গায় একাদশে ফিরেছেন মি. ডিপেন্ডেবল

আফগানদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরুর আগে মুশফিকের ম্যাচ ছিল ৯৯টি। প্রথম ম্যাচ আঙুলের চোটের কারণে খেলতে পারেননি। ঘরের মাঠে সিরিজেই শনিবার মাইলফলক স্পর্শ করলেন মুশফিক। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচ খেলে ৬ ফিফটিতে ‍মুশফিক ১ হাজার ৪৬৫ রান করেছেন। তার ব্যাটিং গড় ১৯.৭৯ গড়, স্ট্রাইক রেট ১১৫.৭৫।

বিষয়:মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…