স্পোর্টস

মুশফিকের ফিফটি

মুশফিকের ফিফটি

ভারতের বিপক্ষে এশিয়া কাপ টি-২০’র ফাইনালে মাঠে নেমেই ফিফটি করলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০তম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামলেন তিনি।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০ খেলে বাংলাদেশ। এ পর্যন্ত টাইগাররা টি-২০ ম্যাচ খেলেছে ৫৪টি। এর মধ্যে মাত্র পাঁচটিতে ছিলেন না মুশফিক। বাকি ৪৯টিতেই খেলেছেন তিনি।

এই ৪৯ ম্যাচের ৪৩ ইনিংসে ১৮ দশমিক ৭১ গড়ে মুশফিক রান করেছেন ৬৫৫। সর্বোচ্চ রান ৫০। একটাই ফিফটি করেছেন তিনি। অপরাজিত ছিলেন আটবার।

মুশফিকের ৫০ রানের সর্বোচ্চ ইনিংসটি এসেছিল ২০১৩ সালে এই মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

টি-২০ পাশাপাশি বাংলাদেশের জার্সি গায়ে এ পর্যন্ত ১৫৮টি ওয়ানডে ও ৪৮টি টেস্ট খেলেছেন মুশফিক।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬টি টি-২০ ম্যাচ খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এর পরেই রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৪৫), তামিম ইকবাল (৪৫) ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (৪১)।

বিষয়:এশিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…