আন্তর্জাতিক

মুম্বাই হামলা: গ্যাংস্টার আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ড

মুম্বাই হামলার আসামি আবু সালেমের সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাই হামলার আসামি আবু সালেমের সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা চলাকালে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯৯৩ সালে মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনায় গ্যাংস্টার আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ডসহ দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ভারতের একটি বিশেষ আদালত এই রায় দেন।

অন্য দণ্ডপ্রাপ্তরা হলো- মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাহির মার্সেন্ট ও ফিরোজ খান এবং যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত করিমুল্লাহ খান। এছাড়াও আদালত তাহির মার্সেন্ট ও ফিরোজ খানের দুই লাখ রুপি জরিমানা করেছে। গত জুনেও এই মামলায় ৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়।

ওই বোমা হামলার ঘটনায় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকেও দায়ী করা হয়।

এনডিটিভি জানিয়েছে, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের বিভিন্ন স্থানে ১৩ টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে  ২৫৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও ৭০০ লোক।

ওই ঘটনায় ২০০৭ সালে আদালত ১০০ জনকে অভিযুক্ত করে। পরে সেখান থেকে ২৩ জনকে খালাস দেয়া হয়। এর আগে ২০১৫ সালে ইয়াকুব মেমন নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিষয়:ভারত মৃত্যুদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…