চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল মাটির পিচে সাফল্যের রহস্য খোলাসা করলেন রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাই টেস্টে প্রথম দুই সেশন ছিল বাংলাদেশের। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রেখেছিল টিম টাইগার্স। অশ্বিনের ক্যারিয়ারের ষষ্ঠ শতক, জাদেজার সঙ্গে ১৯৯ রানের জুটিতে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়। শেষপর্যন্ত চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির আগেই ম্যাচ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। লাল মাটির পিচে ভারতের এমন সাফল্য এসেছে ধৈর্য ধরে খেলে, বলছেন রোহিত।

ম্যাচ শেষে ৩৭ বর্ষী রোহিত বলেছেন, ‘সুন্দর পিচ। লাল মাটির পিচ সবসময় আপনাকে দারুণকিছুই দেবে। কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে। ভারতে প্রতিটি বলে অভ্যস্ত হয়ে পড়লেও এখানে অন্য দৃশ্য দেখবেন। এই উইকেটে আমরা ধৈর্য ধরে বড় রান ও উইকেট নিতে পেরেছি। এই ব্যাপারে অশ্বিন নিজেই আপনাদের বলবে। উত্তর দেয়ার জন্য সে সঠিক মানুষ।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতের দিকে প্রশ্ন যায় অশ্বিনের অবদান সম্পর্কে। বলেছেন, ‘বছরের পর বছর অশ্বিন আমাদের জন্য অবদান রেখে চলেছে। ঠিক জানি না, এখানে যা বলব, তাতে দলে তার অবদানের পুরোটা প্রকাশ পাবে কিনা।’

Banglabid

রোহিতের পর পুরস্কার মঞ্চে অশ্বিন এসেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। নিজের অবদান প্রশ্নে তারকা অলরাউন্ডার বললেন, ‘এই টেস্ট ম্যাচে কী অবদান রেখেছি তা সম্পর্কে সত্যিই কিছু বলতে পারব না।’

টেস্টের তৃতীয় দিনে শনিবার শুভমন গিল ও রিশভ পান্টের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসের ২২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৫। আগেরদিন টাইগাররা শেষ করে ৪ উইকেটে ১৫৮ রানে। রোববার আর ৭৬ রান যোগ করে গুটিয়ে যায় সফরকারী দল। শেষপর্যন্ত ২৮০ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাইবাংলাদেশ-ভারত টেস্টভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT