স্পোর্টস

‘মুমিনুলের মতো প্লেয়ার নেই’

বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন, মাঠে খেলা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিকেটার মুমিনুল হককে নিয়ে মন্তব্য করতে যেয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,  ‘মুমিনুলের মতো প্লেয়ার নেই! এটা (তার বাদ পড়া) সবার দেখতেই খারাপ লাগে।’

রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মুমিনুল আসছে, সৈকত খেলছে না দুইটাই সত্যি। মুমিনুল ঢুকছে, কারণ মোসাদ্দেকের চোখর সমস্যা এখনও ঠিক হয়নি। এমন একটা সিরিজের আগে এই ঝুঁকি নেব কেন?’

প্রথম টেস্টের দল থেকে মুমিনুল বাদ পড়ার পর চারদিকে সমালোচনার ঝড় বইতে থাকে। মাত্র দুটি টেস্টে খারাপ করায় তার সঙ্গে এমন আচরণ অনেকেই মানতে পারেননি।

‘মুমিনুলের মতো প্লেয়ার নেই’
ফাইল ছবি

বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন বিতর্ক এড়াতেই দলে ফিরছেন মুমিনুল। তিনি বলেন, ‘মুমিনুল নেই। এমন বিতর্কে আমরা কেন যাব?’

নাজমুলের দাবি, দলের সঙ্গে যোগাযোগের অভাবে এমন ঘটনা ঘটেছে।

‘এবার যে ঘটনা ঘটেছে আগে আলাপ হয়নি। দল চট্টগ্রামে থাকায় পরিকল্পনা শোনা হয়নি।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…