চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুফতি হান্নানের রিভিউ খারিজ, মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:০১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
আদালত
A A

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় মুফতি হান্নানসহ তিন জঙ্গির করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই ৩ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল থাকায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়াই এখন তাদের সামনে একমাত্র পথ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, যদি রাষ্ট্রপতি তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন অথবা তারা প্রাণভিক্ষা না চান; তাহলে তাদেরকে ফাঁসির দড়িতেই ঝুলতে হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ রোববার রিভিউ খারিজের আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Banglabid

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বহাল থাকা সে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে মুফতি হান্নান।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজারের ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন, নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন।

এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল জঙ্গি নেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

Reneta

এরপর গত ৭ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানসহ তিন জঙ্গি আপিল করেন।সে আপিল শুনানি শেষে খারিজ করে দেন আপিল বিভাগ।

এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর আসামি দেলোয়ার হোসেন সিলেট কারাগারে আটক রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুফতি হান্নান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পরবর্তী

সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে: মেনন

পরবর্তী

সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে: মেনন

উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে টিকতে চায় সরকার: রিজভী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT