চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুফতি হান্নানসহ তিন জঙ্গির দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় ফাঁসি কার্যকর হওয়া হুজি নেতা মুফতি হান্নান, তার সহযোগী জঙ্গি শরীফ সাহেদুল বিপুল এবং দেলোয়ার হোসেন রিপনের  দাফন সম্পন্ন হয়েছে।

তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

মুফতি হান্নানের দাফন হয় তার গ্রামের বাড়ি গোপলগঞ্জে।

বুধবার  রাত ১০টায় রিপনের ফাঁসি কার্যকর হয়। এরপর রাত ১০টা ৪০ মিনিটে কারাগার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রিপনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উদ্দেশে রওয়ানা দেয় কারা কর্তৃপক্ষ।

অন্যদিকে রাত ১২টায় কাশিমপুর কারাগার থেকে মুফতি হান্নানের লাশবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে এবং বিপুলের লাশবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি চাঁদপুর কড়া পাহারায় নিয়ে যায় পুলিশ।

রিপনের ভাই শিপন আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় লাশ নিয়ে যান তাদের গ্রামের বাড়িতে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় রিপনের পরিবারের লোকজন অংশ নেন।

Reneta

দাফনের সময় মৌলভীবাজার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জঙ্গি শরীফ সাহেদুল বিপুলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে পুলিশের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে বিপুলকে দাফন করা হয়।

তার গ্রামের বাড়ি চাঁদপুরের মৈশাদী ইউনিয়নের পাটওয়ারী বাড়িতে দাফন করা হয়। এ সময় মরদেহ গ্রহণ করেন বিপুলের বাবা হেমায়েত উদ্দিন পাটওয়ারী। জানাজায় অংশ নেন আত্মীয়স্বজন, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার দায়ে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়।মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম বিপুল ফাঁসি হয় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকর হয় সিলেট কেন্দ্রীয় কারাগারে।

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন কারাফটকের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, রাত ১০টায় কাশিমপুর ও সিলেট কেন্দ্রীয় কারাগারে একই সময়ে তিন জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিফাঁসি কার্যকরমুফতি হান্নান
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT