লাইফস্টাইল

মুটিয়ে যাওয়া ঠেকাতে ফ্রান্স সরকারের বিশেষ পদক্ষেপ

মুটিয়ে যাওয়া ঠেকাতে ফ্রান্স সরকারের বিশেষ পদক্ষেপ

জনসাধারণের স্থুলতা (মুটিয়ে যাওয়া) কমিয়ে আনতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ফ্রান্স সরকার। পদক্ষেপ হিসেবে, এখন থেকে রেস্টুরেন্ট এবং উন্মুক্ত ক্যাটারিং গুলোতে নিষিদ্ধ করা হয়েছে অতিরিক্ত চিনিযুক্ত পানীয়।

আজ শুক্রবার থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে।

সীমিত পরিসরে এবং সরকার নির্ধারিত মূল্যে জনসাধারণ কোমল পানীয় পান করার সুযোগ পেলেও কোনো রেস্টুরেন্ট তাদের গ্রাহকদের বিনামূল্যে কোমলপানীয় সরবরাহ করতে পারবে না।

কোনো প্রতিষ্ঠান যদি এ আদেশ অমান্য করে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

স্থুলতা  বা মুটিয়ে যাওয়ার সমস্যা আগে এতোটা বেশি না হলেও সম্প্রতি বছর গুলোতে ফ্রান্সে এ সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যা ইইউ’র অন্য সদস্য রাষ্ট্রগুলোর মোট গড়ের সমান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)এরই মধ্যে চিনিযুক্ত পানীয়তে অতিরিক্ত কর আরোপে বিশেষ পরামর্শ দিয়েছে।

বিষয়:কোমল পানীয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…