চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার কাজে কোন অভিনয়শিল্পীর ব্যক্তিগত জীবন খুঁজবেন না’

সমালোচিত বিজ্ঞাপন নিয়ে নিজের অবস্থান জানিয়ে আবারও সরব নির্মাতা কাজল আরেফিন অমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়কট ইস্যুতে কোনঠাসা সদ্য প্রকাশিত কোমল পানীয়ের একটি বিজ্ঞাপন। যা নিয়ে গত দুদিন ধরে সমালোচনা তুঙ্গে। যদিও এরইমধ্যে অফিশিয়াল ইউটিউবে বিজ্ঞাপনটি আর দেখা যাচ্ছে না।

তবে বিজ্ঞাপন দেখা না গেলেও এতে মডেল হিসেবে দেখা যাওয়ায় তুলোধুনো হচ্ছেন অভিনয়শিল্পীরা। বিশেষ করে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে নিয়ে সমালোচনা তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবন, শিমুলসহ অন্যদেরও নানান প্রশ্নবানে বিদ্ধ করছেন সাধারণ দর্শক। বলছেন, জেনেবুঝে তারা কী করে এমন বিজ্ঞাপনে অংশ নিলেন!

কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে আলোচনায় আসেন জীবন ও শিমুল। পরে অমির বহু জনপ্রিয় কাজগুলোতেও দেখা গেছে তাদের। তাই অনেকেই মনে করেছেন, সমালোচিত কোমল পানীয়ের বিজ্ঞাপনটিও অমি বানিয়েছেন।

Banglabid

যদিও সোমবার এক বিবৃতির মাধ্যমে অমি স্পষ্ট জানিয়েছেন, শুধু এই কোমল পানীয়ের নয়, নাটক কিংবা ওয়েব কন্টেন্ট ছাড়া কখনো কোনো বিজ্ঞাপনই তিনি বানাননি। এই বিজ্ঞাপনটির সাথেও তিনি কোনোভাবেই জড়িত নন।

অমির এমন বিবৃতির পরেও থামছে না সমালোচনা। অনেকে বলার চেষ্টা করছেন, কোমল পানীয়ের বিজ্ঞাপনে যারা অভিনয় করেছেন, তারা অমির সঙ্গে কাজ করেন। তাই আগামিতে সেই অভিনেতাদের কাজ বয়কট করবেন। বিষয়টি মানতে পারছেন অমি নিজেও। কারণ এই অভিনেতাদের সামনে দেখা যাবে অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’-এ! যা ঈদে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে স্ট্রিমিং হবে।

এ বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে দীর্ঘ স্ট্যাটাস দেন অমি। জানান, অভিনয়শিল্পীদের জন্য যেন কেউ অভিমান করে তার কাজ থেকে মুখ ফিরিয়ে না নেন। নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি দাবি করে অমি এসময় বলেন,“আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের হয়ে কথা বলতে। সাধারণ মানুষের জীবনের ছোট-ছোট বিষয় তুলে ধরতে আমার কাজের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আমি বানিয়েছিলাম বিদেশ, কিডনি, দই, শেষমেশ এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে। আমি আবেগ আপ্লুত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি।”

Reneta

কোমল পানীয়ের বিজ্ঞাপনটির সাথে কোনোভাবেই জড়িত নন জানিয়ে এদিন অমি লিখেন,“গতকাল থেকে যে বিজ্ঞাপনের ইস্যুটি নিয়ে আমার দর্শক, আমার পরিবার ও দেশবাসী বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন, আমি সবার কাছে একটি বিষয় পরিষ্কার করতে চাই যে, উক্ত বিজ্ঞাপনের সাথে আমি কোনভাবেই সম্পৃক্ত নই। আমি একজন পরিচালক। কোন অভিনেতা- অভিনেত্রী যখন আমার প্রজেক্টে কাজ করতে আসে আমি শুধুমাত্র তাদের ডিরেকশন দেই। তাদের ব্যক্তিগত জীবন, তাদের কাজ, তাদের পথ চলা- এর কোন কিছুর সাথেই আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই। অবশ্যই তারা আমার টিম মেম্বার কিন্তু সেটা শুধুমাত্র যখন তারা আমার কাজ করবে তখন। এর বাইরে তাদের ব্যক্তিগত জীবন আছে।”

পরিবারের একজন ভুল করলে শাস্তি যেন অন্যদের উপরেও না পড়ে, বিষয়টি নিয়ে দর্শকের উদ্দেশে অমি লিখেছেন,“আপনারা আমার উপর রাগ করছেন, আবেগ আপ্লুত হচ্ছেন। আমি আপনাদের সকল রাগ-অভিমান মাথা পেতে নিচ্ছি। কারণ বিজ্ঞাপনটির অভিনয়শিল্পী যারা আছেন, তারা আমার সাথে অনেকদিন ধরেই কাজ করছেন। আপনারা অনেকেই হয়ত এই অভিনয়শিল্পীদের আমার পরিচালিত কাজের মাধ্যমে চেনেন। কিন্তু আমি শুধুমাত্রই এই অভিনয়শিল্পীদের পরিচালক, তাদের অভিভাবক নই। তারা ব্যক্তিগত জীবনে কী করবে, তা সম্পূর্ণই তাদের নিজস্ব ব্যাপার, আমার তাতে কোন হস্তক্ষেপ নেই। আর আপনারা যারা তাদের উপর অভিমান করে বলছেন, আমাদের এত কষ্টে বানানো ‘ফিমেল ৪’ দেখবেন না, অভিমান করে বলছেন, আমরা বয়কট করছি ‘ফিমেল ৪’, আপনারা নিশ্চয়ই পরিবারের একজন ভুল করলে সেই পরিবারের অন্য সদস্যদের শাস্তি দিবেন না।”

সেই বিজ্ঞাপনটি সমালোচিত হওয়ার পর জীবন-শিমুল আলাদা করে দুঃখপ্রকাশ করে ফেসবুকে লিখেছেনও। এ বিষয়টিও নিয়েও অমি লিখেছেন,“আমরা যারা একসাথে কাজ করি আমরা সবাই একই পরিবারের সদস্য বলে আমি মনে করি। আমাদের পরিবারের কেউ যদি ভুল করে থাকে, সে তার ভুল বুঝতে পারে এবং সে যদি ক্ষমাপ্রার্থী হয়, অবশ্যই আমরা চাইবো তাকে যেন দেশবাসী এবং সাধারণ মানুষ ক্ষমা করে দেয়।”

সবার কাছে অনুরোধ জানিয়ে অমি এদিন লিখেন,“সকলের কাছে অনুরোধ করছি, আমার কাজে কোন অভিনয়শিল্পীর ব্যক্তিগত জীবন খুজবেন না, আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কাজ করি না। আমি আমার গল্পের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি, যে চরিত্রগুলো আমাদের সমাজের প্রতিচ্ছবি।”

সবশেষে অমি তার আসন্ন ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’ দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন,“শুধু মাত্র বড় পরিসরে গল্প বলার জন্যই ‘ফিমেল ৪’ ওটিটির জন্য বানানো। কারণ ইউটিউবে এতো বড় পরিসরে কাজ করা যায় না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিকাজল আরেফিন অমিকোমল পানীয়ফিমেল ৪বঙ্গবিজ্ঞাপনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT