চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ খুললেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিং কেলেঙ্কারির পর প্রথমবার মুখ খুললেন মাস্টারমাইন্ডদের অন্যতম ডেভিড ওয়ার্নার।
সদ্য পদচ্যুত সাবেক সহ-অধিনায়ক সামাজিক যোগযোগ মাধ্যমে নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন।

বল টেম্পারিংকাণ্ডে এক বছর নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে অধিনায়ক স্টিভেন স্মিথও। নয় মাস নিষিদ্ধ হন ক্যামেরন বেনক্রফট। বিলিয়ন ডলারের আইপিএল খেলার পথও বন্ধ হয়েছে তাদের।

নিজের শহর সিডনিতে ফেরার পথে টুইটারে ওয়ার্নার বলেন, ‘অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের বলছি, আমি যে ভুল করেছি তা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি আমার অংশের জন্য ক্ষমা চেয়ে এর দায়িত্ব নিচ্ছি।’

Banglabid

সমর্থকদের উদ্দেশ্য অজি ওপেনারের বার্তা, ‘আমি বুঝতে পারছি যে, এটা স্পোর্টস এবং তার অনুরাগীদের জন্য কি রকম মর্মপীড়া। এটা পুরো স্পোর্টসের উপর দাগ ফেলেছে। যেটাকে আমরা সবাই ভালবাসি। এমনকি ছোট বেলা থেকে আমি নিজেও।’

এই অবস্থায় কি করবেন সে কথা উল্লেখ করে মারকাটারি এ ব্যাটসম্যানের ভাষ্য, ‘আমি একটু দম নিতে চাই। এজন্য পরিবার, বন্ধু এবং বিশ্বস্তদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন।’

এদিকে, দুঃসময়ে ওয়ার্নার পাশে পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তার মতে সবাই যেভাবে বলছে ওয়ার্নার ততটা খারাপ না। এমনকি এই সময়ে তিনি যোগাযোগও রেখেছেন ওয়ার্নারের সাথে।

Reneta

ওয়ার্নারের উপর দিয়ে বেশি সমালোচনার ঝড় গেছে যা কাম্য নয় বলে মত উইলিয়ামসনের, ‘সাম্প্রতিক সময়ে যা হয়েছে তারপর সবার অনেক আবেগ অনেক শক্তি নির্দিষ্ট খেলোয়াড়দের ওপর দিয়ে গেছে যা মাত্রাতিরিক্ত। সময়ের সাথে এগুলো চলে যাবে। কিন্তু এটা বেড়েছে আর বেড়েছে। কিন্তু আমার মতে তিনি খারাপ মানুষ নয়।’

তবে কিউই অধিনায়ক এটাও মনে করেন সময়ের অন্যতম দুই সেরা খেলোয়াড়ের এমন ভুল লজ্জার, ‘তিনি (ওয়ার্নার) অনেক বড় একটা ভুল করেছেন। সবাই এই কাজটি নিয়ে হতাশ। তাদের এই কঠোর শাস্তি মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। কঠিন ঘটনা থেকে মানুষ শিক্ষা পায়। আমি নিশ্চিত তারাও পাবে। তবে দুইজন দুর্দান্ত, বিশ্বমানের খেলোয়াড়ের ভুল লজ্জার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারবল টেম্পারিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT