চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির সময় পেছানো ‘রক্ত’ নিয়ে যা জানালেন পরীমনি

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১১:২৬ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৬
বিনোদন
A A

অনেক ঢাল ঢোল পিটিয়েও জাজ মাল্টিমিডিয়া তাদের বহুল প্রত্যাশিত ও ব্যয়বহুল সিনেমা ‘রক্ত’ কোরবানির ঈদে মুক্তি দিচ্ছে না। সিনেমার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জাজ কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনে সঙ্গে একান্ত সাক্ষাতকারে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নায়িকা পরীমনিও জানিয়েছেন অনেক জানা অজানা তথ্য।

চ্যানেল আই অনলাইন: ‘রক্ত’ সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না কেনো?
পরীমনি: ছবিতে অভিনয় করার পর সেই ছবিটি কবে মুক্তি পাবে, নাকি আদৌ মুক্তি পাবে না তা নিয়ে কথা বলার কোনো অধিকার আমার নেই। এটা সম্পূর্ণ প্রোডাকশন হাউস এবং প্রযোজনা সংস্থার কাজ। তারা যদি মনে করেন ছবিটি ঈদে মুক্তি দেওয়া সম্ভব নয় তাহলে তারা মুক্তি দেবেন না। কিন্তু ছবিটি কাজ শুরু করার পর প্রযোজনা সংস্থা যেভাবে জানিয়েছিল ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে কিন্তু এখন বলা হলো মুক্তি দেওয়া হবে না, এ কারণে আমার দর্শকরা একটু হলেও নিরাশ হয়েছে। কারণ তারা এ সিনেমার জন্য অপেক্ষা করছিল।

চ্যানেল আই অনলাইন: সিনেমার শুটিংয়ের জন্য কি পিছিয়ে গেল?
পরীমনি: সিনেমার শুটিং প্রায় শেষ পর্যায়ে। আমরা বেশিরভাগ শুটিং কলকাতা থেকে করে এসেছি। তবে এখনো শুটিং করছি।

চ্যানেল আই অনলাইন:
তাহলে ঠিক কী কারণে পেছালো ছবিটির মুক্তি?
পরীমনি: আসলে ‘রক্ত’ সিনেমা আর দশটি গল্পের উপর নির্মিত হয়নি। পুরোপুরি অ্যাকশনধর্মী মুভি এটি। আর সেকারণে ছবির কালার কোয়ালিটির দিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ছবির শুটিং শেষ হলো, এডিটিং হলো, তাড়াহুড়া করে কালার দেওয়া হলো, ব্যাস মুক্তি পেলো… সেধরনের ছবি ‘রক্ত’ নয়।

প্রচুর পরিমাণ সময় ও পরিশ্রম ব্যয় করা করা হয়েছে এ ছবির জন্য। সেই ছবিতে যদি দু’একটি কাজের জন্য পুরো মান খারাপ হবে, সেটি যেমন আমি মেনে নিতে পারব না তেমনি প্রযোজক সংস্থা মেনে নিতে পারবেন না। তাই হয়তো ‘রক্ত’ সিনেমাটি ঈদে মুক্তি দেওয়া হবে না। তবে মুক্তি নিয়ে এখনও কোনো কিছু বলা যাচ্ছে না।
চ্যানেল আই অনলাইন:
এর আগেও আপনার আরেকটি ছবির মুক্তি এভাবে পিছিয়ে গিয়েছিল, সেটিও কি একই কারণ?
পরীমনি:  তখনো বলেছি আর এখনো বলছি, ছবি মুক্তির সময়ক্ষণ নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই। আমি একজন অভিনয় শিল্পী, আমার কাজ অভিনয় করা.. আমি সেই কাজটি ভালো মতো করার চেষ্টা করি। এরপর ছবিটি মুক্তি দেওয়া হল কি হলো না, সেটি আমার ব্যাপার না। আর শাকিব খানের বিপরীতে ‘আরো ভালোবাসাবো তোমায়’ ছবিটির মুক্তির তারিখও ঠিক একই কারণেই পেছানো হয়েছিল। আসলে হুটহাট করে ছবি মুক্তি না দিয়ে, মানসম্পন্ন করে ছবি মুক্তি দেওয়ায় ভালো। কিন্তু মুক্তির সময়ক্ষণ ঘোষণা দিয়ে ছবি মুক্তি দেওয়া না হলে, দর্শকরা খুব হতাশ হয়।

চ্যানেল আই অনলাইন: দর্শকদের পাশাপাশি কি আপনিও হতাশ?
পরীমনি: সেটি তো হতেই হয়। কারণ একটি সিনেমা নিয়ে একজন শিল্পীরও অনেক স্বপ্ন আর অপেক্ষা থাকে। আর ‘রক্ত’ সিনেমা নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি, এ সিনেমার জন্য  অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে। অনেক সিনেমার কাজ বন্ধ করে এ ছবিতে কাজ করেছি। এমনও সিনেমা ছিল যেটিতে একটি গান হলেই সিনেমাটি শেষ হতো, সেকাজগুলো বন্ধ করেছিলাম।

চ্যানেল আই অনলাইন:
ভিন্ন প্রসঙ্গ ‘রক্ত’ সিনেমার আইটেম গান ‘ডানাকাটা পরী’ বেশ সাড়া ফেলেছে কেমন লাগছে?
পরীমনি: খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে আইটেম গানটি দেখে কেউ এখন পর্যন্ত কোনো খারাপ মন্তব্য করেননি, বা কেউ বলেননি বলিউডের সঙ্গীতশিল্পী কণিকা কাপুরের কণ্ঠে আমাকে মানাচ্ছে না। আর ইউটিউবে যে সাড়া ফেলেছে, এতে আমি খুব মুগ্ধ।
চ্যানেল আই অনলাইন: গানটি শুটিং করার আগে কেমন প্রত্যাশা ছিল?
পরীমনি: কোনো কাজ করার আগে আমার কোনো প্রত্যাশা থাকে না। কাজটি করার পর যখন দেখি দর্শক ভালো বলছে, কাজটি দেখছে আসলে এতটুকুই আমার প্রত্যাশা থাকে। কারণ কাজটি তো আমি দর্শকদের জন্যই করি। তাদের ভালো লাগলে আমারও ভালো লাগে।

Reneta

চ্যানেল আই অনলাইন: ঢালিউড ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান এটি আর সেখানে আপনি ভাবতে কেমন লাগে?
পরীমনি: ইতিহাসের সাক্ষী হতে কার না ভালো লাগে। তবে সবচেয়ে অবাক লেগেছে কণিকা কাপুরের কণ্ঠে আমি কোনোদিন নাচব, এটি ভাবিনি। কারণ বরাবরই আমি কণিকা কাপুরের গানের ভীষণ ভক্ত আর তার কণ্ঠে আমাকে দারুন মানিয়েছে। আমি খুব খুশী।

চ্যানেল আই অনলাইন: গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমার কী খবর?
পরীমনি: ‘স্বপ্নজাল’ সিনেমার দৃশ্য দু’টিভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের শুটিং শেষ এখন কলকাতার শুটিং বাকি আছে। কিছুদিনের মধ্যে কলকাতায় ‘স্বপ্নজাল’র শুটিং শুরু হবে।
চ্যানেল আই অনলাইন: ঈদে ‘রক্ত’ মুক্তি না পেলেও আপনার অভিনীত আরেকটি ছবি ‘আপন মানুষ’ মুক্তি পাচ্ছে?
পরীমনি: আমি আসলে জানি না। আর এটি নিয়েও আমার বিশেষ কোনো মন্তব্য করার নেই। বিষয়টি হয়তো স্বাভাবিকভাবেই হচ্ছে।

চ্যানেল আই অনলাইন:
ক্যারিয়ারের অল্প সময়ে এসে যৌথ প্রযোজনায় নায়িকা ভাবতে কেমন লাগে?
পরীমনি: বড় পর্দার নায়িকা হবো আমার জীবনে এমন কোনো লক্ষ্য ছিল না। হঠাৎ করেই সব হয়ে গেল। আর যখন দেখলাম দর্শক আমার অভিনয় পছন্দ করছেন, এখন এটিকেই লক্ষ্য হিসেবে নিয়েছি। আর যৌথ প্রযোজনায় কাজ করার সুযোগটিও প্রযোজক-দর্শক আমাকে দিয়েছেন। সর্বোপরি সবার কাছে আমি কৃতজ্ঞ। তারা চেয়েছে বলে আজ অামি এই পরীমনি।

চ্যানেল আই অনলাইন: সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
পরীমনি: চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের সকল দর্শক-পাঠকদেরও ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডপরীমনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT