মুক্তির প্রথম দিনই ‘বাহুবলী’র আয় ৫০ কোটি রুপি

ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’ মুক্তি পেয়েছে। প্রায় আড়াইশ কোটি রুপি ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি ভারতের প্রায় চার হাজার সিনেমা হলে একসঙ্গে মুক্তি দেয়া হয়েছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে প্রায় ৫০ কোটি রুপি।
শনিবার মুক্তি দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় ২’শ সিনেমা হলে। দু’বছর ধরে শুটিং করা মূল চলচ্চিত্রটি তেলেগু, হিন্দি, মালয়ালম ভাষা ছাড়াও ডাব করা হয়েছে ইংরেজিতে।
এসএস রাজামৌলির পরিচালনায় চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তেলেগু সুপারস্টার প্রভাস, রাণা ডাগ্গুবাটি, তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






