বাংলাদেশ

মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী

মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের স্মরণে বক্তারা বক্তব্য রাখছেন, উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা এবং ৭০ ও ৮০’র দশকের কঠিন সময়ে আওয়ামী লীগের পক্ষে জনগত গঠনে ভূমিকা পালনকারী রবিউল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে জেলা কমপ্রেক্স ভবনে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় চার নেতার এক শহীদ নেতা কামারুজ্জানের সন্তান ও সিটি মেয়র খায়রুজ্জামান বলেন, রবিউল ইসলাম ছিলেন ন্যায়-নীতিবান অকুতোভয় এক বীর সৈনিক। তার মত প্রকৃত মুক্তিযোদ্ধারা নীতি নৈতিকভাবে কখনোই পথভ্রষ্ট হননি বলেই আজ তারা স্মরণীয়। এদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে স্বেচ্ছায় রবিউল ইসলামকে জাতি সারাজীবনই স্মরণে রাখবে।

ওই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেছেন রাজশাহী সিটি কপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মুক্তিযোদ্ধা ও রাজশাহী লেখক পরিষদ ও কবি কুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা সাবেক রাজশাহী মহানগর কমান্ডার ডাঃ এম এ মান্নান, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক মোহাম্মদ আলী কামাল, মুক্তিযোদ্ধা সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারসহ রবিউল ইসলামের সহযোদ্ধারা আবেগঘন স্মৃতিচারণ করেন।

এসময় দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানেরা অংশ নেন।

বিষয়:খায়রুজ্জামান লিটন রবিউল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…