চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তামনির জন্য প্রধানমন্ত্রীর ভালোবাসা, সিঙ্গাপুরে নেয়ার উদ্যোগ 

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১০:১০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
স্বাস্থ্য
A A
মুক্তামনি

বার্ন ইউনিটে চিকিৎসাধীন শিশু মুক্তামনির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেলারেল হাসপাতালে নেয়ার উদ্যোগ চলছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে যোগাযোগ শুরু করেছেন চিকিৎসকরা।

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়কারী অধ্যাপক সামন্ত লাল সেন এই তথ্য জানিয়ে বলছেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সাতক্ষীরা সদরে কামারবাইশা গ্রামের এই মুক্তমনি বিরল রোগে আক্রান্ত হবার আগ পর্যন্ত বোন হিরামনির সাথেই কাটিয়েছে দুরন্ত শিশুকাল। ১০ বছর বয়সী মুক্তামনির সাথে হরিহর আত্মা ছিল তারই যমজ বোন হিরামনি। যমজ শিশু হিসেবে এই দুই বোন জন্মের পর থেকেই ছিল মানিকজোড়। কিন্তু গত তিন বছরের বেশি সময় বাড়িতে শয্যাশায়ী মুক্তামনি। বাড়ির পাশের মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানের পর আর যাওয়া হয়নি তার ।

মুক্তামনি গত কয়েক বছরে স্কুল, প্রিয় স্বজন থেকেও দুরে। হারিয়েছে তার দারুণ শৈশবও। গত ১১ই জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির সুযোগ পেয়ে নতুন করে স্বপ্ন দেখছে সে। নতুন করে বাঁচার উদ্যোগে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ মুক্তামনি।

মাত্র দেড় বছর বয়সে মুক্তামনির ডান হাতে ছোট্ট টিউমার দেখা দেয়। তারপর গত কয়েক বছরের তা বেড়ে যন্ত্রণাময় জীবন কাটাচ্ছে মুক্তামনি ।

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অখ্যাপক ডাঃ সামন্ত লাল সেন বলেন,  মুক্তামনি বিরল লিমফেটিক ডিজওডারে আক্রান্ত।
উন্নত প্রযুক্তি নির্ভর চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করে রোগীর তথ্য উপাত্ত পাঠানো হয়েছে বলছেন চিকৎসকরা।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু মুক্তামনি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT