চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, উই আর ভেরি হ্যাপি: প্রধানমন্ত্রী

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৫:৫১ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির প্রথম অস্ত্রোপচার সফল হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক চিকিৎসক ডা. সামন্ত লাল সেন চ্যানেল আই অনলাইনকে এ কথা জানিয়েছেন।

ডা. সামন্তলাল সেন বলেন: মুক্তামনির ব্যাপারটি দেখভাল করা প্রধানমন্ত্রীর দপ্তরের চিকিৎসক ডা. লেলিনকে তিনি (প্রধানমন্ত্রী) মেসেজ করে বলে বলেছেন, ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, উই আর ভেরি হ্যাপি’।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়। এর আগে সকাল পৌনে আটটায় মুক্তমনিকে ওটিতে নেয়া হয়।

নয় সদস্যের এ্যাসেথেসিয়ার চিকিৎসক সহ ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচারে অংশ নেন।

অস্ত্রোপচার শেষে  সংবাদ সম্মেলনে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়কারী অধ্যাপক ডা: সামন্ত লাল সেন বলেন, প্রায় দু’ঘণ্টা অস্ত্রোপচার করার পর প্রাথমিক পর্যায়ে যে কাজটি করার সেটিতে আমরা সফল হয়েছি। মুক্তামনির হাতকে রক্ষা করেই তার হাতের মাংসগুলো কেটে একটি পর্যায়ে নিয়ে আসা হয়েছে।

Reneta

তিনি আরও বলেন, কয়েক দফায় মুক্তামনির অস্ত্রোপচার লাগবে। এর জন্য দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে। আগামী কয়েক দিন মুক্তামনির অবস্থা পর্যবেক্ষণে রেখে পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে।

এর আগে গত ৫ আগস্ট মুক্তামনির বায়োপসি  করা হয়। সেই অস্ত্রোপচারে বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদসহ বিশেষজ্ঞরা চিকিৎসকরা ছিলেন।

সাতক্ষীরার মেয়ে মুক্তামনির দেহে জন্মের দেড় বছর পর একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর সেটি গাছের গুড়ির রূপ নিয়ে বড় হতে হতে ডান হাত শরীরের চেয়ে ভারী হয়ে উঠেছে। তার এই বিরল রোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয়া হয়।

১১ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। ১২ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিাশিশু মুক্তামনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘের ‘উদ্বেগ’কে পাত্তাই দিচ্ছেনা মিয়ানমার

পরবর্তী

ক্লাসিকোর আগে জিদানকে রিয়ালের ‘পুরস্কার’

পরবর্তী
জিদান হাসিমুখে রিয়াল মাদ্রিদের পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাসিকোর আগে জিদানকে রিয়ালের ‘পুরস্কার’

Bioscope beta logo on black background for Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোনের নতুন সংযোজন ‘বায়োস্কোপ’

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT