চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তামনির জন্য জরুরীভিত্তিতে রক্তের প্রয়োজন

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৩:৪০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
স্বাস্থ্য
A A
মুক্তামনি

সকালে অস্ত্রোপচারের পর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়েছিল শিশু মুক্তামনির। রক্তক্ষরণ বন্ধে তাকে ফের অপারেশন টেবিলে নেওয়া হয়েছে। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তামনির চাচাতো ভাই তরিকুল ইসলাম।

চিকিৎসরা জানিয়েছেন, মুক্তামনির জন্য প্রচুর এ পজেটিভ রক্তের প্রয়োজন। তাই রক্ত দিতে ইচ্ছুকদের প্রস্তুত রাখতে বলেছেন তারা।

মুক্তামনির রক্ত সংগ্রহের তদারকি করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শাহনাজ করিম চ্যানেল আই অনলাইনকে বলেন, চারজন মানুষের চার ব্যাগ রক্ত থেকে এক ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করা হয়। তাই অনেক রক্তদাতা দরকার যাতে অনেক প্লাটিলেট পাওয়া যায়। তার বায়োপসি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মুক্তামনির অস্ত্রোপচারে অংশ নিয়েছিলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ।

এছাড়া বিশেষজ্ঞ টিমে ছিলেন রয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদসহ বিশেষজ্ঞরা।

সাতক্ষীরার মেয়ে মুক্তামনির দেহে জন্মের দেড় বছর পর একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর সেটি গাছের গুড়ির রূপ নিয়ে বড় হতে হতে ডান হাত শরীরের চেয়ে ভারী হয়ে উঠেছে। তার এই বিরল রোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয়া হয়।

Reneta

১১ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন।

পরের দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু মুক্তামনি
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬

ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

এপ্রিল ২৭, ২০২৬

জুলাইয়ে ভিয়েতনামে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী

এপ্রিল ২৭, ২০২৬

কোদাল হাতে শার্শায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT