চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মি. বার্সেলোনাকে’ পিএসজি কোচের আমন্ত্রণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগের সমাধি ঘটেছে। সামনের বছর আবারও নতুন করে শিরোপা লড়াইয়ের অপেক্ষা পিএসজির। তাদের জার্মান কোচ টমাস টুখেল জানিয়েছেন, ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে নতুন করে দল সাজাবেন। সেই দলে লিওনেল মেসি আসতে চাইলে তাকে স্বাগতম!

বায়ার্নের কাছে ৮-২ গোলের লজ্জার হারের পর মেসির বার্সা ছাড়ার গুঞ্জনে ইউরোপের দলবদলের বাতাস গরম। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে জড়িয়ে ম্যানসিটি, ইন্টার মিলানে দলবদলের অসংখ্য বক্তব্য। সেই তালিকায় যুক্ত হল পিএসজির নামও।

অবশ্য মেসিকে জড়িয়ে পিএসজির দলবদল আলোচনা অস্বাভাবিক কিছু নয়। ইউরোপের হাতেগোনা যেকয় ক্লাব মেসিকে কেনার সামর্থ্য রাখে, প্যারিস জায়ান্টরা তাদের অন্যতম। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় ২২২ মিলিয়নে নেইমার ও কাইলিয়ান এমবাপের পেছনে ১৮০ মিলিয়ন ইউরো খরচ করতে পেরেছে যে ক্লাব, মেসির জন্য তাদের খরচ করতে হাতটানের কথা নয়।

সেদিকে ইঙ্গিত করে মেসিকে প্যারিসে আসার আমন্ত্রণ দিয়ে রেখেছেন টুখেল, ‘মেসিকে আমন্ত্রণ। আমরা অনেক খেলোয়াড় হারিয়েছি, এবার থিয়াগো সিলভা ও এরিক ম্যাক্সিম চাপো-মোটিংকেও (এ দুজন সামনের মৌসুমে পিএসজিতে থাকছেন না) হারাচ্ছি। দলকে শক্তিশালী করতে আমাদের দলবদলের সময়টা কাজে লাগাতে হবে।’

‘দলে পরিশ্রমী খেলোয়াড়দের লাগবে। আমরা খুব, খুব শক্তিশালী একটা দল গড়তে চাই।’

শেষপর্যন্ত মেসি বার্সেলোনা ছাড়বেন না বলেও মনে করেন পিএসজি কোচ, ‘এমন কোনো কোচ নেই যিনি মেসিকে চাইবেন না। আমার মনে হয় সে বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবে। সে হল মি. বার্সেলোনা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টুখেলপিএসজিবার্সেলোনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অর্ধ শতক পর চাঁদে যাচ্ছে নাসা’র আর্টেমিস–২ ক্রু

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাহরাইন ও আরব আমিরাতে ডেটা সেন্টারে ইরানের হামলা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতার পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ স্থগিত করেছে

এপ্রিল ২, ২০২৬

ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT