চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিয়ার বেটা’ চলে যাওয়ার চার বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

শহিদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ নাটক যারা দেখেছেন তারা কখনও ভুলতে পারবে ‌‌‌‌‌‌‌‌মিয়ার বেটাকে?অভিজাত, ব্যবসায়ী, আমলা, গ্রামীণ মোড়ল কিংবা দরিদ্র কৃষক, মন্দ মানুষ যে কোনো চরিত্রেই মানিয়ে যেতেন তিনি। খলিলউল্লাহ খান ছিলেন এমনই এক অভিনেতা যাকে ভোলা অসম্ভব। যে চরিত্রে অভিনয় করতেন সে চরিত্রকে যেন ধারন করতেন আত্মায়।

অভিনয়ে তাই ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আজ এই মিয়ার বেটা চলে যাওয়ার চার বছর। ২০১৪ সালের ৭ ডিসেম্বর ফুসফুস, লিভার ও কিডনির জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সমিতিতে দোয়া ও মিলাদের আয়োজন রয়েছে বলে জানা যায়।

অভিনেতা খলিলের জন্ম ১৯৩৪ সালের ১লা ফেব্রুয়ারি সিলেটে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন। ১৯৬৫ সালে ‌‘ভাওয়াল সন্ন্যাসী’ নামের সিনেমাটি পরিচালনা করেন। প্রযোজনা করেছেন ‌‘সিপাহী’ এবং ‘এই ঘর এই সংসার’ নামে দুটি ছবি। প্রায় আটশ বাংলা ছবিতে অভিনয় করেছেন খলিল। ‘আলোর মিছিল’ সিনেমায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া ব্যবসায়ী হিসেবে অনবদ্য অভিনয় করেন খলিল।

Banglabid

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘ওয়াদা’, ‘বিনি সুতার মালা’, ‘আগুন’, ‘পাগলা রাজা’, ‘বউ কথা কও’, ‘মিন্টু আমার নাম’, ‘মাটির ঘর’, ‘নদের চাঁদ’, ‘মাটির ঘর’, ‘ফকির মজনু শাহ’, ‘বেঈমান’, ‘অশান্ত ঢেউ’ উল্লেখযোগ্য। তিনি ‘বেগানা’ সিনেমায় প্রথম খলচরিত্রে অভিনয় করেন। এরপর বহু সিনেমায় তাকে খলচরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তিনি অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনের শুরু থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন তিনি।

খলিলউল্লাহ খান এক পরিপূর্ণ শিল্পীর জীবন যাপন করে গেছেন। সর্বোপরি পেয়েছেন দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তার নাম লেখা থাকবে চিরদিন। আর তিনি বেঁচে থাকবেন দর্শকের হৃদয়ে।

ছবি: সংগৃহিত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনবেঈমানলিড বিনোদনসংশপ্তক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরিক ১৪ দল ও যুক্তফ্রন্টের কে কোন আসন পেলেন

পরবর্তী

বাংলাদেশ-উইন্ডিজ খেলবে উদ্বোধনী ম্যাচে

পরবর্তী
ছবি: এসিসি

বাংলাদেশ-উইন্ডিজ খেলবে উদ্বোধনী ম্যাচে

‘রাজনীতি থেকে অভিনয়ে আসছি, মাঠের মানুষও আমাকে চেনে’

সর্বশেষ

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT