চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সামরিক কলেজসহ ৫ স্থানে হামলায় নিহত ১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারের স্থানীয় বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি কলেজসহ পাঁচ স্থানে হামলা চালিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র। নিহতদের অধিকাংশই বর্মি নিরাপত্তা বাহিনীর সদস্য।

শান রাজ্যের পায়িন উ লউয়িন শহরের সামরিক বাহিনীর টেকনোলজিক্যাল একাডেমিসহ (যেখানে সামরিক বাহিনীর ইঞ্জিনিয়াররা প্রশিক্ষণ নেন) আরো চার স্থানে হামলা করেছে বিদ্রোহীরা।

মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র তুন তুন নাইয়ি জানিয়েছেন: নাউং চো শহরে গোকটেক ভায়াডাক্ট রেলওয়ে সেতুর কাছে বিদ্রোহীদের সঙ্গে সৈন্যদের ‘লড়াই’ হয়েছে। পাহাড়ি ওই রেলসেতুটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে  নির্মাণ করা হয়েছিল।

তিনি বলেন: এসময় বিদ্রোহীরা আরেকটি সেতু ধ্বংস করার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশের একটি দফতরও জ্বালিয়ে দিয়েছে।

শান রাজ্যের পালউংয়ের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী টাঙ ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র মং এইকে কিয়াও জানিয়েছেন: এই অঞ্চলে সামরিক চাপ কমানোর উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। সামনের দিনগুলিতে হামলা আরও বাড়তে পারে।

কয়েক দশক ধরেই শান রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলোর অধিক স্বায়ত্বশাসনের লক্ষ্যে বেশ কয়েকটি গোষ্ঠী এখানে লড়াই করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারসামরিক বাহিনীহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিখোঁজের ৩৫ ঘন্টা পর ভেসে উঠলো শিশু রাবেয়ার মরদেহ

পরবর্তী

‘আগে সংসারটা শুরু করি, তারপর প্ল্যান!’

পরবর্তী

‘আগে সংসারটা শুরু করি, তারপর প্ল্যান!’

টাঙ্গাইলে মাই‌ক্রোবাস-সিএন‌জি সংর্ঘ‌ষে নিহত ১

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT