আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভে গুলি, বহু হতাহত

অন্তত ৬ থেকে ৭ জন নিহত হয়েছে

মিয়ানমারে বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ছে, হতাহতের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে বিক্ষোভকারীদের উপর পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ছে, পরিস্থিতি উত্তপ্ত, হতাহতের আশঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার সেই বিক্ষোভ পুলিশ গুলি, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এতে অন্তত  ১০ জন নিহত হয়েছে।

বিবিসি জানায়, প্রতিদিন আন্দোলন আরো জোরদার হচ্ছে মিয়ানমারে। জান্তা সরকারও চড়াও হচ্ছে জনতার ওপর। ইয়াঙ্গুন, মানদালে, দাউই সহ বিভিন্ন শহরে পুলিশের আক্রমণ প্রতিহত করতে তৎপরতা অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা। 

বিক্ষোভ পূর্বের চেয়ে সহিংস হয়ে উঠেছে বলে জানানো হয় বিবিসি প্রতিবেদনে। চিকিৎসকরা বলছেন, পুলিশের গুলিতে অন্তত  ১০ নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জনের বেশি।

সেনা শাসনের অবসান ও কারাবন্দী অং সান সু চির মুক্তি সহ বিভিন্ন দাবি নিয়ে হাজার হাজার লোকের এই বিক্ষোভ চলছে মিয়ানমারে।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করার পর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে এ বিক্ষোভ চলছে।  

 

বিষয়:জান্তা সরকার মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…