আন্তর্জাতিক

মিয়ানমারের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে

মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটি ঐতিহ্যবাহী প্যাগোডা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটি ঐতিহ্যবাহী প্যাগোডার ছবি, যা দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি এবং অন্যান্য নেতাদের আটকের পর এই তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী।

সেখানকার বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে নির্বাচন নিয়ে বিরোধ তৈরির পরই এই ঘটনা ঘটলো।

আটকের ঘটনার কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনীর টেলিভিশন নিশ্চিত করেছে, তারা এক বছরের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এর আগে ২০১১ সাল পর্যন্ত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল মিয়ানমার। গত নভেম্বরের নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফল ডেমোক্রেসি (এনএলডি) সরকার গঠন করার জন্য যথেষ্ট আসন লাভ করে। কিন্তু সেনাবাহিনীর দাবি ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে।

নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা সোমবার, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

শেষ পর্যন্ত সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথমবার মিলিত হওয়ার আগেই আটক হন ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি, আর দেশের নিয়ন্ত্রণ চলে যায় সেনাবাহিনীর হাতে।

বিষয়:নিয়ন্ত্রণ মিয়ানমার সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…