চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের দু:সাহস

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৮:১২ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
সেন্টমার্টিন

সেন্টমার্টিনকে মিয়ানমারের অংশ দাবি করার ঘটনা শুধু দু:খজনক এবং অপ্রত্যাশিতই নয়, এটা আন্তর্জাতিক সকল নীতির লঙ্ঘন এবং মিয়ানমারের দু:সাহস। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছার অভাবই আরো একবার প্রকাশিত হলো বলে বিশ্লেষকরা মনে করছেন।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর বলেছেন, যখনই ওরা চাপের মধ্যে পড়ে তখন চাপটাকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্য এই ধরনের ইস্যু সামনে নিয়ে আসে। হতে পারে এমন একটা চেষ্টা তারা এর মধ্য দিয়ে করছে। অথবা সত্যিই তারা ভুল করেছে। এর আগে তারা মুক্তিযুদ্ধের ছবিও ব্যবহার করে পরে বলেছে ভুল করেছে। তবে তাদের ম্যাপ বিষয়ে আরো সচেতন হওয়ার দরকার ছিলো। রোহিঙ্গা ইস্যু সমাধানে তাদের সদিচ্ছার অভাবই আবার এর মধ্য দিয়ে সামনে আসলো।

সম্প্রতি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে উপস্থাপন করে মিয়ানমার। এ কারণে ঢাকায় নিযুুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ লুইন ও’কে ইতোমধ্যে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে এমন মিথ্যা দাবির জন্য বাংলাদেশের পক্ষ থেকে তীব্র ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।

হুমায়ূন কবীর

সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানোর কথা স্বীকার করে মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, ভুলবশত এটি হয়ে গেছে। যদি কেউ ১৯৩৭ সাল থেকে ইতিহাসের দিকে তাকায় তাহলে দেখা যায় সেন্ট মার্টিন দ্বীপটি কখনোও মিয়ানমারের অংশ ছিল না।

রোহিঙ্গা ইস্যু এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ বড় একটা জায়গা করে নেয়ায় সেখান থেকে নজর সরানো মিয়ানমারের পক্ষে এত সহজে সম্ভব নয়। তাই সেন্টমার্টিন ইস্যুর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিলো বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এহসানুল হক।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিবাদলিপি দিয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, এটা তাদের ভুল হয়েছে। তবে এ ধরনের একটা ঘটনা দুঃখজনক ও অপ্রত্যাশিত। সেন্টমার্টিন বাংলাদেশের সার্বভৌমত্বের অধীনে রয়েছে। এটা যদি মিয়ানমারের সরকার ভুল করেও থাকে এটা সাধারণ কোনো নয়, বরং বড় ধরনের ভুল।

Reneta

‘আমি মনে করি, রোহিঙ্গা ইস্যু এত আন্তর্জাতিক পর্যায়ে গেছে যে কূটচাল বা দুরভিসন্ধি দিয়ে সেটা থেকে নজর সরাতে পারবে না মিয়ানমার। তবে এসব আচরণে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তাদের সদিচ্ছা নিয়ে সন্দেহ তৈরি হয়। কিছুদিন আগেও তারা মুক্তিযুদ্ধের ছবি ব্যবহার করে রোহিঙ্গাদের বিষয়ে বিভিন্ন কথা ছড়ায়, পরে স্বীকার করে তারা ভুল করেছে। তাদের এসব আচরণে দুদেশের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে।’

অধ্যাপক এহসানুল হক

তাহলে এখন বাংলাদেশের করণীয় কী? এমন প্রশ্নের জবাবে এহসানুল হক বলেন, তারা মনে হয় বাংলাদেশকে চাপে ফেলতে চাইছে। যদিও তারা দুঃখ প্রকাশ করেছে, তবে সেটা মোটেও যথেষ্ট নয়। তাদের কাছে বাংলাদেশ সরকারের ব্যাখ্যা চাওয়া উচিত। তাদের পাল্টা চাপে ফেলা উচিত। কেন বাংলাদেশের সার্বভৌমত্বের অংশ বা ভূখণ্ডকে নিজেদের দাবি করলো তারা। এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য ছিলো?

তবে এক্ষেত্রে একটু কৌশলী হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, একটা রাষ্ট্রের কাছ থেকে এই ভুল অপ্রত্যাশিত। তারা দায়িত্বহীন কাজ করেছে। তবে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে।

‘ভবিষ্যতে তারা এমন কিছু বিষয় নিয়ে আসবে যেটা আমাদের অপ্রস্তুত করে ফেলবে। বাংলাদেশকে কৌশলী হতে হবে। এই বিষয় নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি না হয় সেজন্য কৌশলী হতে হবে। সম্পর্কে টানাপোড়েন তৈরি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন আরো কঠিন হবে। ’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গালিড নিউজসেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT