চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের তালিকা অসম্পূর্ণ তাই পরীক্ষা-নিরীক্ষায় বিজিবি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৩৯ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৫
বাংলাদেশ
A A

সমুদ্র থেকে উদ্ধার ২০৮ অভিবাসীর নাগরিকত্ব যাচাই-বাছাই করতে মিয়ানমার যায়নি বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদল। উদ্ধার হওয়া ওই ২০৮ জন অভিবাসী মিয়ানমার নৌবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। উদ্ধার সকলেই বাংলাদেশী দাবি করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেছে মিয়ানমার। কিন্তু যাচাই-বাছাই ছাড়া তাদের ফেরত আনতে রাজি নয় বাংলাদেশ।

মিয়ানমার যাওয়ার জন্য বাংলাদেশের প্রতিনিধিদল সকাল ৯টায় টেকনাফ স্থল বন্দর জেটি ঘাটে পৌঁছে। প্রায় ৭ ঘন্টা অপেক্ষা করলেও প্রতিনিধিদল কেনো মিয়ানমার যায়নি সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি বিজিবি।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান চ্যানেল আই অনলাইনকে জানান, বিকালে সাড়ে চারটায় মিয়ানমারের পক্ষ থেকে ২০০ জনের একটি তালিকা তারা হাতে পেয়েছেন। তবে ওই তালিকা অসম্পূর্ণ। তালিকায় সকলকে বাংলাদেশী হিসেবে উল্লেখ করা হলেও প্রমাণ নেই।

Banglabid

তিনি  জানান, তালিকাটি বিজিবি সদরদপ্তরে পাঠানো হয়েছে। উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টেকনাফে ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, গত শুক্রবার বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমানায় মালয়েশিয়াগামী ২০৮ জনকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। তাদের মধ্যে ২০০ জন বাংলাদেশী নাগরিক বলে দাবি করছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

ওই ২০০ জনের তালিকা বিজিবি’র কাছে পাঠানো হলে সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের মিয়ানমার যাওয়ার কথা ছিলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীবাংলাদেশ-মিয়ানমারবিজিবিমানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গতবারেরই পুনরাবৃত্তি, পরিবর্তনটা শুধু নামে

পরবর্তী

ছবিতে নারী লাঞ্ছনার প্রতিবাদ

পরবর্তী

ছবিতে নারী লাঞ্ছনার প্রতিবাদ

লম্বা ভ্রমণেও অটুট সৌন্দর্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT