আন্তর্জাতিক

মিয়ানমারের ‘ঐতিহ্যবাহী হোটেলে’ ভয়াবহ আগুন, নিহত ১

বিপর্যস্ত পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ কর্মী আগুনের মাঝে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে দেশটির সবচেয়ে ঐতিহ্যবাহী আবাসিক হোটেল ‘কান্দগি প্যালেসে’ ভয়াবহ আগুন লেগে অন্তত এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। এছাড়া ১৪০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হোটেলটিতে অবস্থানরতদের বেশিরভাগই বিদেশী নাগরিক বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এই হোটেলটিতেই আগুন লাগে
এই হোটেলটিতেই আগুন লাগে

যিনি নিহত হয়েছেন তিনি জাপানি নাগরিক। এছাড়া হোটেল থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ম্যাকাও’র ২৪ বছর বয়সী একজন নারী। ইয়াঙ্গুন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এ নারীর অবস্থা সঙ্কটাপন্ন।

বেলা সাড়ে তিনটা থেকে ৮০টি ট্রাক হোটেলটি ঘিরে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তারা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…