চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে হামলা: ‘সর্বোচ্চ শক্তিতে’ জবাব দেয়ার অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরের উত্তর সিনাই প্রদেশের বির আল-আবেদ শহরের আল-রউদা মসজিদে হওয়া স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার ‘সর্বোচ্চ শক্তিতে’ জবাব দেয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি।

ওই সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। উত্তর সিনাই প্রদেশের এই মসজিদে জুমার নামাজের সময় করা ওই হামলায় আহত হন শতাধিক মুসল্লি।

হামলার কয়েক ঘণ্টা পর এ নিয়ে আলোচনা শেষে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট সিসি বলেন, ‘যা হচ্ছে তা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা থেকে আমাদের ঠেকানোর একটি চেষ্টা। পুলিশসহ পুরো সশস্ত্র বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে হামলায় শহীদদের নামে প্রতিশোধ নেবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনর্প্রতিষ্ঠা করবে।’

Banglabid

শুক্রবারের হামলার জবাবে এরই মধ্যে গোলাবারুদ মজুদ করে রাখা ছিল এমন বেশকিছু ‘সন্ত্রাসী আস্তানা’ মিশরের বিমান বাহিনীর কয়েকটি জেটের সাহায্যে বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র। এছাড়াও মসজিদে হামলায় ব্যবহৃত কয়েকটি গাড়ি চিহ্নিত করে ধ্বংস করে দেয়া হয়েছে বলেও জানানো হয়।

হামলার ঘটনায় মিশর জুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মিশর-সন্ত্রাসী হামলা
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ অন্যান্য বিশ্বনেতারা এই মর্মান্তিক হামলার নিন্দা জানিয়ে শোক গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মিশরের সরকার।

Reneta

স্থানীয় পুলিশ জানিয়েছে: জুমার নামাজ চলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাস্তা থেকে চারটি গাড়িতে করে বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালাতে থাকা মুসল্লিদের উপর গুলিবর্ষণ করতে থাকে।

২০১৩ সালের পর থেকে দেশটিতে ধর্মভিত্তিক সন্ত্রাসীদের হামলা বেড়েছে। মসজিদের ভেতরের ছবি থেকে হামলায় নিহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এক প্রতিবেদনে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর একজন সমর্থক ছিলেন এই হামলার লক্ষ্য। তিনি ওই সময় সেখানে নামাজ পড়ছিলেন।

শুক্রবার জুমার নামাজে এই হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে মিশরের বেসরকারি টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়। এখনো কোনো দল বা পক্ষ হামলার দায় স্বীকার করেনি।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা হস্তক্ষেপে মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির পতন হলে এই ঘটনার জেরে ২০১৩ সালের পর প্রদেশটিতে রক্তক্ষয়ী হামলা বেড়ে যায়, এসব হামলায় সন্ত্রাসীদের মূল লক্ষ্য হয়ে ওঠে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চলতি বছরের জুলাইয়ে সিনাইয়ের দু’টি সেনা চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ২৩ সেনা সদস্য প্রাণ হারান। কথিত ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়েছিল। এছাড়া মে মাসে দক্ষিণ মিশরে এক সন্ত্রাসীর গুলিতে ২৯ জন মিশরীয় খ্রিস্টান নিহত হয়।

তবে নিহতের সংখ্যায় এবারের হামলাটি দেশটির ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা। এর আগে ২০১৫ সালে ‍উত্তর সিনাই প্রদেশে একটি মেট্রোজেট প্লেন বিধ্বস্ত হয়ে ২২৪ জন নিহত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোমা হামলামসজিদে সন্ত্রাসী হামলামিশর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসেম্বরে শেষ হচ্ছে রোহিঙ্গা নিবন্ধন

পরবর্তী

মহিলা সমিতিতে একযুগ পর ফিরছে ‘নিত্যপূরাণ’

পরবর্তী
নাট্যশিল্পীরা মহিলাসমিতির জন্য পারফর্ম করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিলা সমিতিতে একযুগ পর ফিরছে ‘নিত্যপূরাণ’

মেসি ফুটবল মাঠে জোড়া গোলের জন্য উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির চোখে ম্যানসিটি ও পিএসজিই সময়ের সেরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT