চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলিটারি একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ মিলিটারি একাডেমিসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকতে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ভাষণের শুরুতে নবীনদের অভিনন্দন জানিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির জন্য আজ একটি স্মরণীয় দিন। কারণ আজ প্রথমবারের মতো তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট হিসেবে প্রশিক্ষণার্থীরা কমিশন লাভ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর নবীন একটি স্বাধীন রাষ্ট্রের উপযোগী একটি শক্তিশালী ও প্রশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেন। বিভিন্ন সেনানিবাসের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একটি বিশ্বমানের মিলিটারি অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি। ’৭৪ সালে প্রাথমিকভাবে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির উদ্বোধনও হয়।

১৯৭৫’র ১১ জানুয়ারি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু নবীন সামরিক অফিসারদের পেশাগতভাবে দক্ষ, নৈতিক গুণাবলীসম্পন্ন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

‘জাতির পিতার সেই দূরদৃষ্টিসম্পন্ন প্রতিরক্ষা নীতি অনুসারে আমরা ‘ফোর্সেস গোল, ২০৩০’ প্রণয়ন করেছি। গত ৯ বছরে আমরা সেনাবাহিনীর অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছি,’ বলেন তিনি।

বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী অবকাঠামোগত, কৌশলগত এবং প্রযুক্তিগত দিক থেকে এক দশক আগের সেনাবাহিনীর চেয়ে সম্পূর্ণ আলাদা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জামাদির সমন্বয়ে এখনকার সেনাবাহিনী অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকষ।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণে স্বাধীন রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে। কেননা জাতির পিতার স্বপ্ন ছিল বিশ্ব দরবারে মানসম্মত অ্যাকাডেমি হিসেবে প্রতিষ্ঠা পাবে।

বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ শান্তির প্রতীক হিসেবে বাংলাদেশের সেনাবাহিনীকে জানবে, এই কামনা জানান প্রধানমন্ত্রী।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে না টেনে ভারতকে হুমকি দিচ্ছে পিসিবি

পরবর্তী

ছোট রাসেলের লক্ষ্য ছিল সেনাবাহিনীর সদস্য হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বাংলাদেশ সেনাবাহিনী-শেখ রাসেল

ছোট রাসেলের লক্ষ্য ছিল সেনাবাহিনীর সদস্য হবে: প্রধানমন্ত্রী

ধারাভাষ্যকক্ষ থেকে ল্যাব নির্বাচনে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT