চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলারের ছক্কায় চোখ হারালো পুলিশ

সাবিত খানসাবিত খান
১০:১৫ পূর্বাহ্ন ১৬, মে ২০১৫
স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলারের হাঁকানো ছক্কায় আঘাত পেয়ে ডান চোখ হারিয়েছেন ভারতীয় পুলিশে সদস্য আলোক আইক (৫৩)।

ইডেন গার্ডেনসে গত ৯ মে অনুষ্ঠিত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটিতে সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান মিলারের বিশাল এক ছক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুঃখজনক এ ঘটনার বিষয়ে মিলার বলেন, “এই ঘটনা এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুই অত্যন্ত হৃদয়বিদারক।”

তিনি আরো বলেন, ঘটনাটি যেনো সত্য না হয় সেটাই আমার প্রত্যাশা- আইক এর অপূরনীয় ক্ষতির জন্য আমি দুঃখিত এবং তার যতটুকু সম্ভব সুস্থ হয়ে উঠাই আমার প্রত্যাশা।

কলকাতার পুলিশ তার বাবার চিকিৎসার ব্যয় বহন করছে বলে জানিয়েছেন আইকের পুত্র রানা। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা, এই আঘাতের পর তার চাকরি ছেড়ে দিতে বাধ্য হতে পারেন।

‘আমি জানি না কি হবে। ডান চোখ হারিয়ে, আমি মনে করি না বাবা আবারো তার দায়িত্ব পালন করতে পারবেন,’ ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজকে বলেন রানা।

Reneta

তিনি আরো বলেন, পুলিশ কর্তৃপক্ষ বাবাকে চাকরিতে রাখবে অথবা তাকে স্বেচ্ছা অবসর গ্রহণ করতে বলবে। কিন্তু বাবা চাকরি হারালে আমরা কিভাবে বেঁচে থাকবো? আমরা নিম্ন-মধ্যবিত্ত পরিবার একমাত্র তার উপার্জনের উপরই নির্ভর করি।

আইকের পরিবারে উপর নেমে আসা এই মর্মান্তিক আঘাতের দিনের সেই খেলা্য় মিলার ১১ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচটিতে কলকাতা ১ রানে জয়লাভ করে।

২৫ বছর বয়সী মিলার কিংস ইলেভেন পাঞ্জাবে প্রথমবারের মতো যোগ দেয় আইপিএলের ২০১১ সালের আসরে। ২০১৩ সালের মে মাসে মহালিতে রয়্যাল চেঞ্জেলার্স বেঙ্গালোরোর বিপক্ষে মিলার ৩৮ বলে সেঞ্চুরি করেন। যেটা আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

এই বাহাতি ব্যাটসম্যান সাউথ আফ্রিকার হয়ে ৭১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং ৩১ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। 

সূত্র: বিবিসি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড মিলারমিলার
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT