চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারকুটে ব্যাটার মিলারকে আনছে বরিশাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার মিলার, ব্যাট হাতে, ছবি পেছনে ব্যাকগ্রাউন্ডে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেভিড মিলার

সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটার, টি-টুয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ডেভিড মিলারকে উড়িয়ে আনছে ফরচুন বরিশাল। বুধবার অফিসিয়াল ফেসবুক পেজ-এ পোস্ট করে চুক্তির বিষয়টি জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে তারকাসমৃদ্ধ দল গড়েছে বরিশাল। স্থানীয় তারকাদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফউদ্দিনরা।

শোয়েব মালিক, ফখর জামান, পল স্ট্রার্লিংদের মতো বিদেশি ব্যাটার থাকার পরও শক্তি বাড়াতে মিলারকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে আনছে বরিশাল।

Banglabid

বিশ্বজুড়ে ৪৫৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মিলারের। রান করেছেন দশ হাজারের কাছাকাছি। এ বাঁহাতি ব্যাটারের সবচেয়ে আকর্ষণীয় দিক স্ট্রাইক রেট (১৩৮.৭৮)। দশটি সেঞ্চুরি, ৪৬টি ফিফটির মালিক এই হার্ডহিটার ব্যাটার।

আগামী ১৯ জানুয়ারি মিরপুরে শুরু হবে বিপিএলের দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে গত দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এবারের নবাগত দুর্দান্ত ঢাকা। দিনের অন্য ম্যাচে গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ফরচুন বরিশালের স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ভেল্লালাগে, মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়া, ডেভিড মিলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড মিলারদশম আসরফরচুন বরিশালবিপিএল-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই সংসদের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে: আসাদুজ্জামান খান

পরবর্তী

মির্জা ফখরুলকে জামিন দেননি হাইকোর্ট

পরবর্তী
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলকে জামিন দেননি হাইকোর্ট

হৃতিকের ছবি, তিনি sunglasses পরেছেন, পেছনে সবুজ গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কতটা ধনী হৃতিক, তার সম্পত্তির তালিকায় কী আছে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT