ফুটবল

মিলান মিডফিল্ডার ব্রোজোভিচে চোখ বার্সার

ইন্টার মিলান ফুটবল খেলোয়াড় ব্রোজোভিচ মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিলান দলের মিডফিল্ডার ব্রোজোভিচ ফুটবল মাঠে খেলছেন, তার চোখ বার্সার দিকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধারাবাহিক পারফর্মের পরও আর্থিক কারণে ফ্রেঙ্কি ডি জংকে ছেড়ে দিতে পারে বার্সা। আসন্ন গ্রীষ্ম দলবদলে তার জায়গায় ইন্টার মিলান তারকা মার্সেলো ব্রোজোভিচকে ভেবে রেখেছেন জাভি হার্নান্দেজ।

২৯ বর্ষী এ মিডফিল্ডারকে টানতে মিলানের সাথে কথা এগিয়ে রেখেছে বার্সা। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক পাসকুয়ালে গুয়ারোর বরাতে বাজারে এমন খবর। বার্ষিক ৮ মিলিয়ন ইউরোয় বার্সায় যাওয়ার কথা রয়েছে ব্রোজোর।

ক্যারিয়ারের শুরুতে ডায়নামো জাগরের হয়ে খেলে এখন ইন্টার মিলানের মধ্যমাঠ সামলাচ্ছেন। ইতালিয়ান লিগ সিরি আ-তে মিলানকে শিরোপা এনে দেয়ার অন্যতম কারিগর ছিলেন ক্রোয়েশিয়ান তারকা। গত পাঁচ বছরে সিরি আয় নিজেকে সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে ব্রোজোভিচ।

মিলানের হয়ে ২৭১ ম্যাচে ২৬ গোল ও ৩৫ অ্যাসিস্ট শোভা পাচ্ছে ব্রোজোভিচের নামের পাশে। যা নজর এড়ায়নি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির।

মিলানের সাথে ব্রোজোভিচের করা চলতি চুক্তি শেষ হবে আসন্ন গ্রীষ্মেই। চুক্তি নতুন করতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না ক্লাবটি। সুযোগটা নিতে প্রস্তুত জাভি।

অর্থনৈতিক সঙ্কট মাথায় নিয়ে দল সাজানোর কথা ভাবতে হচ্ছে জাভিকে। ডি জংকে চাইলেও রাখা কঠিন হয়ে পড়ছে বার্সার। ক্যারিয়ারের গোধূলিলগ্নে অবস্থান করছেন আরেক তারকা সার্জিও বুসকেটস। দল সাজাতে তাই মধ্যমাঠে ব্রোজোর বিকল্প দেখছেন না জাভি।

বিষয়:ইন্টার মিলান জাভি বার্সেলোনা ব্রোজোভিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…