রাজনীতি

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত বড় মেয়ে মির্জা সামারুর সঙ্গে ঈদ করবেন মির্জা ফখরুল।

আগামী ৩০ জুন মির্জা ফখরুল দেশে ফিরবেন বলে জানান তিনি।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…