চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের মাঝে ‘অমিত সম্ভাবনা’ দেখেন মুশফিক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩৩ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বোলিংয়ে শুরু থেকেই দুর্দান্ত। তবে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে লাগছে কিছুটা সময়। জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলা মেহেদী হাসান মিরাজকে সম্ভাবনাময় ব্যাটসম্যান সার্টিফিকেট দিতে চান মুশফিকুর রহিম। তরুণ এ অলরাউন্ডারের মাঝে দেখেন অমিত সম্ভাবনা।

‘মিরাজের সঙ্গে ব্যাটিং সবসময় উপভোগ করি। প্রাণবন্ত একজন সঙ্গী। খুব মজার একটা চরিত্র। ওর মতো একজন মাঠে থাকা সবসময়ই উপভোগ্য। আমাকে যেভাবে বোঝাচ্ছিল মনে হচ্ছিল, ও দুইশ রানে ব্যাট করছে, আমি মাত্র ক্রিজে এসেছি। সব সময়ই বলি, ওর মাঝে অমিত সম্ভাবনা আছে। মনোযোগ আর প্রত্যয় ওর সবচেয়ে বড় ব্যাপার।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিক-মিরাজ অষ্টম উইকেট ‍জুটিতে দেশিয় রেকর্ড ১৪৪ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন। ৭ উইকেটে ৫২২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিক অপরাজিত থাকেন ২১৯ রানে। মিরাজ ফিফটি করে অপরাজিত।

‘‘অনেক সময় হয়তো মিরাজ বাজে শটে আউট হয়ে যায়। কিন্তু আজকে যেভাবে ব্যাটিং করেছে তাতে ও আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। ওকে এগুলোই বলার চেষ্টা করি। সবই বোঝে। একটা দূরের বল খেললে বলে, ‘ভাই আমি তো দূরের বল খেলে দিছি।’ আমি বলি, ‘তুই তো জানিস, তাও কেনো খেলিস।’ খুব মজার ছেলে। ওর সাথে ব্যাটিং করতে আমার সবসময়ই মজা লাগে।’’

‘আরেকটা ব্যাপার ভালো লাগছে, টেস্টে ওর দুইটা ফিফটি, দুইবারই সাথে ক্রিজে ছিলাম। আর একটা সুযোগ মিস করেছে। গলে আমাদের প্রথম টেস্টে মনে হয় ৪৫ রান করেছিল। ওই ম্যাচে আমার একশ মিস হয় ওর কারণে! কারণ, ও আউট হয়ে যাওয়ার পর আমি আর কোনো পার্টনার পাইনি। আজকে বলছিলাম, আমার দুইশ হওয়া পর্যন্ত অন্তত ক্রিজে থাকিস।’

ট্যাগ: মিরাজমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনীতির মাঠে সাকিবের ‘গোল্ডেন ডাক’

পরবর্তী

কিপিং পেলেই ‘আরও ভালো’ ব্যাটিং

পরবর্তী

কিপিং পেলেই ‘আরও ভালো’ ব্যাটিং

বিএনপি-উৎসবের আমেজ

বিএনপির মনোনয়ন ফরম কিনে আলোচনায় যারা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT