অপরাধ

মিরপুরে জঙ্গি আস্তানায় আবারও র‌্যাবের তল্লাশি অভিযান

মিরপুরে র‌্যাবের অভিযান চলাকালে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের তল্লাশি অভিযান চলাকালে পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় আবারও তল্লাশি অভিযান শুরু করেছে র‌্যাব। শুক্রবার সকাল থেকে অভিযান শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তল্লাশি ও উদ্ধার অভিযানের সাময়িক বিরতি ঘোষণা করেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। অভিযান শেষে তখন তিনি সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার সকাল থেকে আবারও অভিযান শুরু হবে। ওই ভবনের ছয় তলার একপাশে তল্লাশি বাকি রয়েছে। সেই রুমে ২৩টি বড় ফ্রিজ ও কিছু কার্টন রয়েছে। সেগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে।

বৃহস্পতিবারের অভিযানে এখনও পর্যন্ত ১০টি বড় আকারের বোমা, বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত অবস্থায় ৩০টি ছোট-বড় বোতলে রাখা বোমা, ৫০টির মতো বিভিন্ন আকৃতির ধারালো দেশীয় অস্ত্র, ১০ কেজি গান পাউডার ও সালফার উদ্ধার করা হয়েছে।

বুধবার মিরপুরের জঙ্গি আস্তানায় র‌্যাবের তল্লাশি অভিযানে সাত ‘আত্মঘাতী’র মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার করা মরদেহের বিভিন্ন অংশ আলাদা হওয়ায় তাদের সনাক্ত করা যায়নি। তবে র‌্যাব ধারণা করছে, আত্মঘাতীরা জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই ছেলে সন্তান ও দুই সহযোগী।

বিষয়:জঙ্গি অাস্তানা মিরপুর র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…