মিয়ানমারের স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত প্রায় সাত দশক সময় ধরে চলছে অভ্যন্তরীণ সংঘাত। তবে সম্প্রতি একজোট হয়ে দেশটির বর্তমান সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো, ফলে দেশটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম কাচ্ছে জান্তা সরকারের সামরিক বাহিনী।







