চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিম চিকুনগুনিয়ায় আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৭
বিনোদন
A A
বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

হঠাৎ​ গতকাল রোববার দুপুরের পর থেকেই অসুস্থ ছোট ও বড় পর্দার তারকা বিদ্যা সিনহা মিম। শুরুতে অতিরিক্ত জ্বর, এরপর সারা শরীর জুড়ে অসহ্য ব্যাথা আর বমি। রাতে চিকিৎ​সকের সঙ্গে যোগাযোগ করেন মিমের বাবা। সব কিছু শুনে চিকিৎ​সক বললেন, এটা চিকুনগুনিয়ার লক্ষণ। সম্পূর্ণ বিশ্রাম আর চিকিৎ​সা–সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দেন তিনি। তিন দিন পর রক্তের কিছু পরীক্ষা করতে হবে। রাতে এভাবেই চ্যানেল আই অনলাইনকে বললেন মিমের মা ছবি সাহা।

এনটিভিতে এবার ঈদে মিমের একটি একক নাচের অনুষ্ঠান হবে। পাঁচটি নাচ। পাঁচ ধরনের সাজ। প্রতিটি নাচে নিজেকে নানা ভাবে উপস্থাপন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যপরিচালক কবিরুল ইসলাম রতনের তত্ত্বাবধানে গত পাঁচদিন টানা মহড়া করেছেন মিম। মহড়া করেছেন বাসায়ও। কথা ছিল, আজ সোমবার সকাল থেকে অনুষ্ঠানটির রেকর্ডিং করা হবে। না, মিমের অসুস্থতার খবর পেয়ে এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ তা স্থগিত করেছেন।

ছবি সাহা জানান, কলকাতা থেকে ফেরার পর মিম এই অনুষ্ঠানের জন্য অনেক প্রস্তুতি নিয়েছে। জ্বর নিয়েও আজ সোমবার মিম অনুষ্ঠানের রেকর্ডিং ক​রতে চেয়েছিল।

অসুস্থতার কারণে রাতে একেবারেই কথা বলতে পারেননি মিম।

মিম এখন ভারতের বাংলা ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘ইয়েতি অভিযান’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালক সৃজিত মুখার্জি। এই ছবিতে প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন মিম। ছবির শুটিংয়ে​র ফাঁকে সম্প্রতি তিনি ঢাকায় ফিরেছেন।

ট্যাগ: বিদ্যা সিনহা মিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না: অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

পরবর্তী

ম্যানচেস্টার হামলাকারীর তথ্য আগেই ছিল গোয়েন্দাদের কাছে, তদন্ত করছে এমআই৫

পরবর্তী

ম্যানচেস্টার হামলাকারীর তথ্য আগেই ছিল গোয়েন্দাদের কাছে, তদন্ত করছে এমআই৫

লিন্ডসে লোহান

আনন্দের পথ খুঁজে পেয়েছেন লিন্ডসে লোহান

সর্বশেষ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT