চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রজন্মের প্রত্যেকটা সন্তানের ‘লাইফলাইন’ দেখা উচিত

জীবন বাঁচানোর মরিয়া লড়াই নিয়ে ওয়েব ফিল্মটি দেখার অনুরোধ করলেন আ খ ম হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৬, জুন ২০২৬
বিনোদন
A A

জীবন বাঁচাতে বাবা-মেয়ের হৃদয়ছোঁয়া গল্পকে ঘিরে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আরও রয়েছেন রেজওয়ান শাহরিয়ার, খায়রুল আলম সবুজ, আ খ ম হাসান, নাজনীন চুমকি, গাজী রাকায়েত প্রমুখ।

গল্পে দেখা যায়, অনেকে যেখানে আশা ছেড়ে দেয়, সেখানে একা মেয়ে হয়ে নিজের মৃত্যুপথযাত্রী বাবাকে বাঁচাতে আপ্রাণ সংগ্রাম করে গেছেন মিম। ঢাকা থেকে অজপাড়া গ্রামে গিয়ে বাবাকে বাঁচাতে হন্যে হয়ে কাউকে খুঁজছেন। আবার উঠে এসেছে, হাসপাতালে রোগীরা কী ধরনের প্রচারকদের খপ্পরে পড়ে থাকে!

কনটেন্টটি মূলত পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং মানবিক অনুভূতির ওপর ভর করে দর্শকদের মন ছুঁয়ে গেছে, যা বর্তমানে চরকিতে স্ট্রিমিং হচ্ছে।

এতে অনন্যা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। পুরো কনটেন্টে মিমের পরিমিত অভিনয় চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছে।

সেই সঙ্গে রেজওয়ান পারভেজও নিজের ভূমিকায় স্বাভাবিক ছিলেন। সবচেয়ে বেশি চমকে দিয়েছে আ খ ম হাসান আর গাজী রাকায়েতের ব্যক্তিক্রমী অভিনয়।

‘লাইফলাইন’-এর অন্যতম শক্তি এর লোকেশন, সিনেমাটোগ্রাফি এবং জাহিদ নিরবের আবহসংগীত এবং ঐশীর গান। গ্রামীণ পরিবেশকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা গল্পের আবেগকে আরও গভীর করেছে।

Reneta

মিম বলেন, এই গল্পটা আমার পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড। কারণ, আমার বাবা-মায়েরও বয়স হচ্ছে। তারাও মাঝেমধ্যে অসুস্থ হচ্ছে। সবার লাইফে এটা হয়। অনন্যা চরিত্র করতে গিয়েও আমি একই অনুভুতি ফিল করেছি। তাই আলাদা করে আমাকে চরিত্রে ঢুকতে হয়নি। এই কাজটি রিলিজের পর যারা দেখছেন সবাই ভীষণ প্রশংসা করছেন। আমি খুব সিওর যে লাইফলাইন যারাই দেখবে তাদের কাছে ভালো লাগবে।

অভিনেতা আ খ ম হাসান বলেন, ওটিটিতে এটাই আমার প্রথম কাজ। এর আগে আমি যে ধরনের কাজে অভ্যস্ত সেগুলো পরিচালক-প্রযোজকরাই আমাকে নিয়ে থাকেন। আমার আসলে কিছু করার নাই। তবে এই কাজটি দিয়ে আমার দ্বিতীয় ইনিংস শুরু হতেও পারে। আমি মনে করি, এই জেনারেশনের প্রত্যেকটা সন্তানের ‘লাইফলাইন’ দেখা উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ খ ম হাসানওয়েব ফিল্মগাজী রাকায়েতচরকিচুমকিবিদ্যা সিনহা মিমরেজওয়ান শাহরিয়ারলাইফ লাইনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT