মিন্টুর প্রার্থিতা বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল

ঢাকা উত্তরে মেয়র প্রার্থী হতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর আপিল অাবেদনের ওপর কোনো সিদ্ধান্ত দেয়নি আপিল বিভাগ। এরফলে হাইকোর্টের আদেশ বহাল থাকায় তার প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকলো না।
মনোনয়নপত্রে তার সমর্থক ঢাকা উত্তরের ভোটার না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করে দেন। এর বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করলে তা খারিজ হয়। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। তাও বাতিল হলে আপিল বিভাগে আপিল করেন মিন্টু।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






