চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনা দুর্ঘটনায় নিহত বাংলাদেশী হাজির সংখ্যা ৪১

রুমী সাঈদরুমী সাঈদ
৪:৪৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

চলতি বছর হজ পালনকালে মিনা দুর্ঘটনায় বুধবার পর্যন্ত ৪১ জন বাংলাদেশী হাজি নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত ছবি দেখে বাংলাদেশীদের সনাক্ত করা হয়েছে।

বুধবার রাতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত বাংলাদেশীদের মধ্যে ১৮ হাজির বিস্তারিত পরিচয় জানা গেছে। নিহত তিনজন হাজির মরদেহ মক্কায় দাফন করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন রাষ্ট্রদূত গোলাম মসী।

এছাড়া, বিভিন্ন হাসপাতালে ৬১ জন আহত হাজি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৩ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন জেদ্দার কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম।

বিভিন্ন তথ্যের ভিত্তিতে এখনো ১৪৮ জন হাজি নিখোঁজ রয়েছেন বলে মক্কার হজ মিশন সূত্রে বলা হয়েছে।

নিহত হাজিদের পরিচয় নিশ্চিত করতে হাজিদের আত্মীয় স্বজন ও হজ এজেন্সীর  সহায়তা চেয়েছে বাংলাদেশ দূতাবাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত গর্ভবতীর ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

মে ১৯, ২০২৬

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT