চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিথ্যা সাক্ষ্য’ দেয়ায় জেলে যেতে পারেন মদ্রিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ছয় থেকে পাঁচ বছরের জেল হতে পারে ৩২ বছর বয়সী তারকার।

মদ্রিচের বিরুদ্ধে ডায়নামো জাগরেবের সাবেক সভাপতি দ্রাগভো মামিচ ও তার ভাই জোরান মামিচসহ আরও দুই কর্মকর্তার বিপক্ষে মিথ্যা সাক্ষ্যের দায়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

মামিচসহ ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১৫ মিলিয়ন ইউরো পাচার ও ১.৫ মিলিয়ন কর ফাঁকির অভিযোগ ছিল। গত বছরের জুনে তাদের বিপক্ষে সাক্ষ্য দেন মদ্রিচ। কিন্তু দেশটির প্রধান আইন কর্মকর্তা জানাচ্ছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

১৯৮৫ সালের আইন অনুযায়ী অভিযুক্তের নাম উল্লেখ করা হয় না অভিযোগে। তাই মদ্রিচের নামও উল্লেখ করা হয়নি মামলায়। কিন্তু দেশটির সংবাদমাধ্যম ঠিকই খুঁজে বের করে অভিযুক্তের নাম লুকা মদ্রিচ।

২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডায়নামোর হয়ে খেলেছেন মদ্রিচ। পরে টটেনহ্যাম হটস্পার হয়ে ২০১২ সালে নাম লেখান রিয়াল মাদ্রিদে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন তিনি। বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে আর্জেন্টিনা, নাইজেরিয়া আইসল্যান্ডের বিপক্ষে খেলবে মদ্রিচের দেশ ক্রোয়েশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিয়াল মাদ্রিদলুকা মদ্রিচ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT